এক্সপ্লোর

Kolkata News: ফুলবাগানের গুরুদাস কলেজে র‍্যাগিংয়ের অভিযোগ, দুই প্রাক্তনীর বিরুদ্ধে FIR পুলিশের

Ragging Allegation: অভিযোগকারী কলেজ পড়ুয়াকে জোর করে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার অভিযোগ রয়েছে।

কলকাতা: ফুলবাগানের গুরুদাস কলেজে র‍্যাগিংয়ের অভিযোগে এবার দুই প্রাক্তনীর বিরুদ্ধে FIR করল পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ২০০০ সালের র‍্যাগিং-বিরোধী ধারা যুক্ত করার জন্য শিয়ালদা আদালতে আবেদনও জানানো হয়। আদালতের সম্মতিতে ২ প্রাক্তনীর বিরুদ্ধে FIR পুলিশের।                         

র‍্যাগিংয়ের অভিযোগ: গুরুদাস কলেজে র‍্যাগিংয়ে অভিযুক্ত দুই প্রাক্তনীর নাম প্রীতম চট্টোপাধ্যায় ও অনুরাগ বিশ্বাস। এদের বিরুদ্ধে অভিযোগকারী কলেজ পড়ুয়াকে জোর করে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার অভিযোগ রয়েছে। কলেজের অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতেই দুই প্রাক্তনীর বিরুদ্ধে FIR করেছে পুলিশ। এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও গুরুদাস কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সোহম চক্রবর্তীর নামেও অভিযোগ দায়ের হয়েছে। TMCP নেতার বিরুদ্ধে ইউজিসির-র কাছে অভিযোগ কলেজের এক ছাত্রের। র‍্যাগিংয়ের অভিযোগ অস্বীকার TMCP নেতার।                         

সম্প্রতি যাদবপুরকাণ্ডে রাজ্যজুড়ে তোলপাড় হয়েছে। চলতি সপ্তাহে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় র‍্যাগিং-মুক্ত ক্যাম্পাস গড়ার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার র‍্যাগিংয়ে অভিযুক্ত তাঁরই দলের ছাত্র নেতা। তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে কী বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'আমাদের সরকার র‍্যাগিং-এর হেল্পলাইন চালু করেছে। আমাদের লক্ষ্য র‍্যাগিং মুক্ত কলেজ-বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগাবোই। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন এরাজ্যে আর কোন পড়ুয়ার প্রাণ যাবে না'।                             

তবে শুধুু যাদবপুর বা গুরুদাস কলেজই নয়। দক্ষিণ কলকাতার একটি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রেও র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়রের বিরুদ্ধেই অকথ্য নির্যাতনের অভিযোগ তুলে পুলিশের কাছে জানানো হয়েছে নালিশ। অভিযোগ, শিবির চলাকালীন একটি হোটেলের ঘরে জুনিয়র শিক্ষার্থীদের ওপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন চালান এক সিনিয়র। হোটেলের ঘরে বিবস্ত্র করে শরীরের বিভিন্ন অংশে ট্যাটু আঁকতে বাধ্য করেন ওই সিনিয়র, এমনটাই অভিযোগ শিক্ষার্থীদের একাংশের। ঘটনার জেরে মাস তিনেক ট্রমার মধ্যে কাটান আতঙ্কিত শিক্ষার্থীরা।                                         

আরও পড়ুন: Fake Call Centre: ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার TMCP নেতা



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের

ভিডিও

Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget