এক্সপ্লোর

Sonarpur: রেশন দুর্নীতির প্রতিবাদ করায় 'আক্রান্ত' সিপিএম, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

CPM: সোনারপুরের মালঞ্চ পঞ্চবটি এলাকায় প্রায় তিন মাস ধরে রেশন মিলছে না বলে অভিযোগ তুলেছে স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, রেশন গ্রাহকের তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরে (Sonarpur) রেশন দুর্নীতির (Ration) প্রতিবাদ করায় সিপিএম কর্মীদের (CPM Workers) মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। মারধরে এক কর্মীর মাথা ফাটে বলে দাবি সিপিএমের। পাল্টা হামলার অভিযোগ তুলে থানায় গেল শাসকদলও।

সোনারপুরে ‘আক্রান্ত’ সিপিএম

একই দিনে দক্ষিণ ২৪ পরগনার দুই জায়গায় সিপিএম কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল। ভাঙড়ে দুর্নীতির বিরুদ্ধে সিপিএমের মিছিলে আক্রমণ। সোনারপুরে রেশন দুর্নীতির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ।

সোনারপুরের মালঞ্চ পঞ্চবটি এলাকায় প্রায় তিন মাস ধরে রেশন মিলছে না বলে অভিযোগ তুলেছে স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, রেশন গ্রাহকের তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে।

সেই নিয়ে রবিবার, এলাকায় পোস্টার দেন সিপিএম কর্মীরা। অভিযোগ, তারপরই সিপিএম কর্মীদের ওপর চড়াও হন তৃণমূল কর্মীরা। শাবল দিয়ে মেরে এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম। পাল্টা হামলার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে শাসকদলও। 

আরও পড়ুন: Birbhum: বালিঘাটের দখল ঘিরে সংঘর্ষে খুন যুবক, গ্রেফতার তৃণমূল নেতা ও প্রাক্তন কর্মাধ্যক্ষ সহ ১৫

ভাঙড়ে 'আক্রান্ত' সিপিএম

অন্যদিকে আজ জাঠার সমর্থনে মিছিলের আগেই জমায়েত করেছিলেন সিপিএম সমর্থকরা। অভিযোগ, জমায়েত হতেই হামলা চলে। প্রাথমিক ভাবে যা জানা যায় তাতে ৭ থেকে ৮ জনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। মার খেয়ে সিপিএম সমর্থকদের অনেকে পালিয়েও যান। জখমদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। ফের মিছিলও শুরু হয়। তবে ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। বিষয়টি নিয়ে তৃণমূলের একাধিক নেতাকে প্রশ্ন করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু তা হলে এই হামলার নেপথ্য়ে কারা? কেনই বা সিপিএমের জমায়েতে আক্রমণ চলল? আপাতত স্পষ্ট উত্তর নেই। শুধু অভিযোগ রয়েছে সিপিএমের।

এর আগেও শাসকদলের বিরুদ্ধে একাধিক হামলার অভিযোগ তুলেছে বামেরা। গত অক্টোবরেই পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিএমের বইয়ের স্টল ভেঙে দিয়েছে। মারধরও করেছে কমরেডদের। সেই ঘটনার প্রতিবাদে রাসবিহারীর শ্রী চৈতন্য লাইব্রেরীর সামনে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রচারের জন্য একটি অটোও মজুত রাখা হয়। ঠিক সেই সময়েই ফের তৃণমূলের একাধিক দুষ্কৃতী তাঁদের দিকে ছুটে আসে এবং হামলা চালায় বলে অভিযোগ করেন কমলেশ্বর। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget