এক্সপ্লোর

Newtown Molestation: মারধর, সাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নাবালিকে যৌন নিগ্রহের অভিযোগ

বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ভয়ঙ্কর ঘটনার শিকার! প্রকাশ্যে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ নিউটাউনে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে। চাঞ্চল্য বিধাননগর পুলিশ কমিশনারেটের ইকোপার্ক থানা এলাকায়। 

রঞ্জিত সাউ ও হিন্দোল দে, কলকাতা: মারধর করে সাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নাবালিকে যৌন নিগ্রহের অভিযোগ। নাবালিকার পরিবারের দাবি, মোবাইলে তুলে রাখা হয় ঘটনার ছবি। ইকোপার্ক থানার পুলিশের হাতে গ্রেফতার ৩ অভিযুক্ত।

বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ভয়ঙ্কর ঘটনার শিকার! প্রকাশ্যে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ নিউটাউনে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে। চাঞ্চল্য বিধাননগর পুলিশ কমিশনারেটের ইকোপার্ক থানা (Eco Park) এলাকায়। 

পুলিশ সূত্রে খবর, সাইকেল নিয়ে এক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিল বছর ১৫-র এক নাবালিকা। পরিবারের অভিযোগ, সিমেন্ট কারখানার কাছে ৩ যুবক বন্ধুকে মারধর করে নাবালিকাকে যৌন নিগ্রহ করে। 

শুধু তাই নয়, মোবাইলের ক্যামেরায় তুলে রাখা হয় ঘটনার ছবি।  ছিনিয়ে নেওয়া হয় নাবালিকার সাইকেল ও মোবাইল ফোন। কোনওমতে নাবালিকা অভিযুক্তদের হাত ছাড়িয়ে বাড়ি ফিরে আসে বলে পরিবারের দাবি। তারপরই অভিযোগ দায়ের করা হয় পুলিশে। ইকোপার্ক থানার পুলিশ (Eco Park Police station) সূত্রে খবর, পরিবারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাউল শিল্পীকে ধর্ষণ: বাউ কিছুদিন আগে আরও এক ধর্ষণের অভিযোগ ওঠে খাস কলকাতা। ভরদুপুরে কলকাতার (Kolkata) বুকে ভয়ঙ্কর ঘটনা! বাউল শিল্পীকে খুনের হুমকি দিয়ে খাটালে নিয়ে গিয়ে ছিনতাই, ধর্ষণের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে! অভিযোগ না নিয়ে হাজার টাকা হাতে দিয়ে ফিরিয়ে দেয় উল্টোডাঙা মহিলা থানা, চাঞ্চল্যকর দাবি অভিযোগকারিণীর পরিচিতদের।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে, কলকাতা স্টেশনের সামনে। মহিলার পরিচিতদের দাবি, দুপুরে দোকান থেকে জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলেন তিনি। বৃষ্টি এসে যাওয়ায় দাঁড়িয়েছিলেন কলকাতা স্টেশনের কাছে একটি শেডে। অভিযোগকারিণীর দাবি, তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা।

ঘটনার জেরে অসুস্থ: মহিলার পরিচিতদের দাবি, সাড়ে তিন ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করার পাশাপাশি ছিনতাই করা হয় মোবাইল ফোন, কানের দুল, আংটি ও নগদ আড়াই হাজার টাকা। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ায় বুধবার বাড়িতেই ছিলেন বছর ৪১-এর ওই শিল্পী। এরপর পরিচিতদের সব জানান। 

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget