এক্সপ্লোর

Dakshin 24 Parganas:সুন্দরবনের লোকালয়ে কুমির, কয়েক ঘণ্টার চেষ্টায় জালবন্দি করলেন বনকর্মীরা

Alligator Spotted In Patharpratima:ফের সুন্দরবনের লোকালয়ে ঢুকে পড়ল কুমির। সোমবার বেলা এগারোটা নাগাদ পাথরপ্রতিমার লক্ষ্মীজনার্দনপুরের ভুলুগিরির ব্রিজ সংলগ্ন এলাকায় কুমিরটিকে দেখতে পান এলাকার মানুষ।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফের সুন্দরবনের (Sundarban) লোকালয়ে ঢুকে পড়ল কুমির (Alligator)। সোমবার বেলা এগারোটা নাগাদ পাথরপ্রতিমার (Patharpratima) লক্ষ্মীজনার্দনপুরের ভুলুগিরির ব্রিজ সংলগ্ন এলাকায় কুমিরটিকে দেখতে পান এলাকার মানুষ। শোরগোল পড়ে যায় চারদিকে। খবর যায় বন দফতরের বিট অফিসে। বিকেট চারটে নাগাদ হয় জালবন্দি হয় পূর্ণবয়স্ক কুমিরটি।

কী ভাবে জালে?
গত বেশ কয়েক মাস ধরে সুন্দরবনের লোকালয়ে কুমির ঢোকার ঘটনা ঘটছে। এদিন পাথরপ্রতিমার লক্ষ্মীজনার্দনপুরের ভুলুগিরির ব্রিজ সংলগ্ন এলাকায় কুমিরটিকে দেখতে পেলে আতঙ্কিত হয়ে ওঠেন স্থানীয়রা। পুকুরে কুমির ঢুকে পড়ায় এলাকায় শোরগোল শুরু হয়ে যায়। বন দফতরের নলগড়া বিট অফিসে খবর গেলে বনকর্মীরা জাল নিয়ে এলাকায় পৌঁছন। ঘিরে ফেলেন পুরো পুকুরটি। অবশেষে বিকেল চারটে নাগাদ জালে ধরা পড়ে কুমির। আপাতত সেটিকে বিট অফিসে নিয়ে যাওয়া হয়েছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে তাকে। বন দফতরের কর্মীদের ধারণা, পাশের নদী থেকে জোয়ারের জলে সেটি পুকুরে ঢুকে পড়েছিল।

আগেও এক ঘটনা...
গত মার্চেও প্রায় একই রকম ঘটনা ঘটেছিল পাথরপ্রতিমার দিগম্বরপুরে। সেখানকার পঞ্চমেরবাজার এলাকায় বাসুদেব ঘড়ার পুকুরে একদিন সকালে একটি কুমির ভেসে থাকতে দেখেন এলাকারই কেউ কেউ। বিষয়টি চাউর হতে সময় লাগেনি। পাল্লা দিয়ে ছড়ায় আতঙ্ক। যার পর থেকে পুকুরপাড়ে কাতারে কাতারে মানুষের ভিড়। শেষমেশ বন দফতরের রামগঙ্গা রেঞ্জে খবর পাঠানো হয়। বনকর্মীরা এসে জাল দিয়ে কুমিরটিকে বন্দি করেন। বনকর্মীদের ধারণা, পাশের জগদ্দল নদী থেকে কুমিরটি পুকুরে ঢুকেছিল। এর আগেও এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায়। গত বছর অক্টোবরে বাড়ির পুকুরে কুমির চলে আসায় আতঙ্ক ছড়িয়েছিল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। খবর দেওয়া হয় বন দফতরে। তবে সে বারও বন দফতরের কর্মীরা কুমিরটিকে ধরে নিয়ে যান। সেটিকে ছাড়া হয় বনি ক্যাম্পের কাছে একটি খালে। স্থানীয় বাসিন্দা অনিল দাসের বাড়ির পুকুরে ঘটনার দিন সকালে কুমির দেখে প্রতিবেশীদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। এলাকায় ছড়িয়ে পড়ে কুমিরের আতঙ্ক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। চলে আসেন বন দফতরের কর্মীরাও। তারপর নানা কসরত করে জাল দিয়ে অবশেষে কুমিরটিকে বাগে আনা সম্ভব হয়েছিল। সেটিকে বন দফতরের কর্মীরা রায় দিঘির রেঞ্জ অফিসে নিয়ে যান। দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মৃণালকান্তি মণ্ডল বলেছিলেন, "কুমির সুস্থ রয়েছে। ওই জায়গায় বহু লোকের ভিড় হয়ে গিয়েছিল।" রেঞ্জ অফিসে কুমিরটির মেডিক্যাল পরীক্ষা করা হয়। পর দিন ভোরে সুন্দরবনের বনি ক্যাম্পের কাছে ঠাকুরের জলে ছাড়া হয় কুমিরটিকে।

আরও পড়ুন:অমানবিক ! রাস্তায় নাচতে না চাওয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন তরুণকে 'কটূক্তি, মারধর'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget