এক্সপ্লোর

Manik Bhattacharya: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদে প্রায় একদশক, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক

Manik Bhattacharya: প্রাথমিক টেট-দুর্নীতি মামলায় তাঁকে সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: তৃণমূল (TMC) জমানায় প্রায় একদশক ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)।  নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee),  অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) পর, এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল ইডি। আজই আদালতে পেশ করা হবে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে। গতকাল সিজিও কমপ্লেক্সে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় মানিক ভট্টাচার্যকে। ইডি সূত্রে খবর, বয়ানে অসঙ্গতি ও তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে। 

প্রাথমিক টেট-দুর্নীতি (TET) মামলায় তাঁকে সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পর, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান মানিক। সর্বোচ্চ আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের কিংপিন বলে দাবি করে CBI। এরপরই ১০ অক্টোবর পর্যন্ত মানিক ভট্টাচার্যর রক্ষাকবচের মেয়াদ বাড়ায় সুপ্রিম কোর্ট। 

নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। রাতভর জিজ্ঞাসাবাদের পর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল ইডি। আজই আদালতে পেশ করা হবে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে। বয়ানে অসঙ্গতি ও সহযোগিতা না করার অভিযোগ মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে, এমনটাই খবর ইডি সূত্রে।

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য গ্রেফতার হতেই রাজ্য সরকার ও রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) তীব্র আক্রমণ শানালেন সুজন চক্রবর্তী। পাশাপাশি গ্রেফতারিতে অনেকটা দেরি হয়েছে বলে দাবি করার পাশাপাশি তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করলেন বাম নেতা।

'অনেক তথ্য হাপিস করেছেন'

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেছেন, 'এ রাজ্যের লাখো লাখো যুবকের সর্বনাশ করেছেন। স্বাভাবিক ও সংগত কারণেই গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারিতে অনেকটা দেরি হয়ে গেল, অনেক তথ্য হাপিস করেছেন এর মাঝে। জেরার পরে তদন্ত এড়ানোর জন্য পালিয়ে থেকেছেন, লুকিয়ে থেকেছেন। কে অপরাধী সেটা তো সবাই জানত, কিন্তু সব জেনে শুনেও টাকার ভাগের জন্য ফের এমএলএ করা হয়েছে। আসলে যত বড় অপরাধী তত বড় তৃণমূল নেতা।'

পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে সুজন চক্রবর্তীর সংযোজন, 'একা মানিক তো সবটা করেননি, কীভাবে মানিক, সুবীরেশ, শান্তিপ্রসাদরা এই কাজ চালিয়ে গেছেন, লাখ লাখ যুবকের প্রাপ্য চাকরি কেড়ে নিয়ে চোখের জল ফেলতে বাধ্য করেছেন, সেটা জানতে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget