এক্সপ্লোর

Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

Weather Update: উইকেন্ডে ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা কমলেও ফের নতুন সপ্তাহের শুরু থেকেই বাড়বে দুর্যোগ। অন্যদিকে, উইকেন্ডে ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায়। 

কলকাতা : এখনই রেহাই নেই বৃষ্টির হাত থেকে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, দু'জায়গাতেই আপাতত চলবে ঝড়বৃষ্টির। দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল ৩০ জুলাই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত হাল্কা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হলুদ সতর্কতা জারি রয়েছে বেশ কয়েকটি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ - এই জেলাগুলিতে আগামীকাল ভারী দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির জন্য এইসব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। 

'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?

৩১ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত কিছুটা কমবে ঝড়বৃষ্টির দাপট। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে ৪ অগস্ট থেকে ফের বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪ অগস্ট। জারি হয়েছে হলুদ সতর্কতাও। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান - এই তিন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই তিন জেলার দু-এক জায়গাতেই তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার অবস্থানের জেরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চলবে ঝড়বৃষ্টি। অর্থাৎ উইকেন্ডে ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা কমলেও ফের নতুন সপ্তাহের শুরু থেকেই বাড়বে দুর্যোগ। 

৩০ এবং ৩১ জুলাই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে। কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার - এই তিন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 

১ অগস্ট উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার - উত্তরবঙ্গের উপরের দিকের এই ৫ জেলায় ১ অগস্ট ভারী দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উল্লিখিত ৫ জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। ২ অগস্ট জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার - এই তিন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অর্থাৎ উইকেন্ডে ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায়। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget