Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
ABP Ananda LIVE: কেজি-কেজি সোনা, কোটি-কোটি টাকা, বীরভূমের মহম্মদ বাজারে পাথর ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে পুলিশের তল্লাশিতে উদ্ধার হলো রাশি-রাশি টাকা, সোনার বাট, সোনার বিস্কুট। কিন্তু এই টাকা ও সোনা কার? কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। স্থানীয়দের একাংশের দাবি, এই টাকা পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের। যে পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের টাকা। বিজেপির দাবি, এই টুলু মন্ডল একসময় ছিলেন অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ। পরবর্তী সময় তিনি হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বিজেপির আরো দাবি, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত মন্ডলের হাত ধরে উত্থান হয় টুলু মন্ডলের। পরবর্তী সময় রাজ্যের অন্যতম বড় পাথর ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। তার কয়েকশো ডাম্পার, দুটো পেট্রোল পাম্প এবং একাধিক পাথর খাদান রয়েছে। বিজেপির অভিযোগ, শুধু অনুব্রত মন্ডল নন, পরবর্তী সময় হাসনের বিধায়ক কাজল শেখের ঘনিষ্ঠ হয়ে ওঠেন টুলু মন্ডল। সেই সময় পাথর ব্যবসার পাশাপাশি কন্ট্রাক্টরিতেও নামেন। অর্থাৎ তৃণমূল আমলের যখন যে জেলার মাথায় ছিলেন, তার সঙ্গেই ঘনিষ্ঠতা ছিল এই ব্যবসায়ীর। টুলু মন্ডলের ঘনিষ্ঠ মিনার মন্ডলের বাড়িতে পুলিশি হানা। সেই হানাতে কি দেখা গেল? কোটি-কোটি টাকা, কেজি-কেজি সোনা। এই টাকার সাথে যুক্ত অনুব্রত মন্ডল। পরবর্তীকালে অনুব্রত মন্ডল যখন জেলে গেল, তখন কাজল শেখের হাত দিয়ে এই টাকাগুলো গেল।






















