এক্সপ্লোর

Amartya Sen: অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ বিশ্বভারতীর, মশাল মিছিল স্থানীয়দের

Birbhum: তৃণমূলের মিছিলে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যানার দেখা গিয়েছে।


বীরভূম: অমর্ত্য সেনকে অসম্মানের অভিযোগ, সেই ঘটনার প্রতিবাদে শান্তিনিকেতনে মশাল নিয়ে মিছিল করল তৃণমূল। তৃণমূল কাউন্সিলরদের নেতৃত্বে অমর্ত্য সেনের 'প্রতীচী' পর্যন্ত মিছিল।

তৃণমূলের মিছিলে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যানার দেখা গিয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে ১৩ ডেসিমেল জমি দখলের অভিযোগে একাধিকবার জমি ফেরতের নোটিস দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ৬ মে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে অমর্ত্য সেনের বাড়িতে নোটিস বিশ্বভারতী কর্তৃপক্ষের, উচ্ছেদের হুমকির অভিযোগ। তারই প্রতিবাদে এদিনের মিছিল তৃণমূলের। 

বিশ্বভারতীর উচ্ছেদ-হুঁশিয়ারির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেন। সিউড়ি জেলা আদালতে মামলা দায়ের করেছেন তাঁর আইনজীবী। আগামী ১৫ই মে মামলার শুনানি। ৬ মে-র ডেডলাইন দিয়ে সরাসরি উচ্ছেদের নোটিস দিয়েছিল বিশ্বভারতী। নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি না করলে বলপ্রয়োগের হুঁশিয়ারিও দেওয়া হয়। অমর্ত্য় সেনের বাড়ি, প্রতীচীর গেটে আটকে দেওয়া হয়েছিল সেই নোটিস। বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, তাদের ১৩ ডেসিমল জমি অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীর মধ্যে ঢুকে রয়েছে। এদিকে, নোবেলজয়ী অর্থনীতিবিদের পাল্টা দাবি, প্রতীচীর জমি তাঁর বাবা লিজ নিয়েছিলেন। উত্তরাধিকার সূত্রে তিনি তা ভোগ করছেন। অমর্ত্য় সেনের মতো বিশ্ববরেণ্য় ব্য়ক্তির সঙ্গে এই আচরণে ইতিমধ্যেই সরব হয়েছেব বিদ্বজ্জনেরা। 

বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, তাদের ১৩ ডেসিমল জমি অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়ি প্রতীচীর মধ্যে ঢুকে রয়েছে।নোবেলজয়ী অর্থনীতিবিদের পাল্টা দাবি, প্রতীচীর জমি তাঁর বাবা কিনেছিলেন। উত্তরাধিকার সূত্রে তিনি তা ভোগ করছেন। ১৪ এপ্রিল নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে নোটিস ঝোলায় বিশ্বভারতী। যার পাল্টা আইনজীবী মারফত চিঠি পাঠান নোবেলজয়ী অর্থনীতিবিদ। তারপরই ৬ মে-র ডেডলাইন দিয়ে সরাসরি উচ্ছেদের নোটিস (Notice) দেয় বিশ্বভারতী (Visva Bharati University)। নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি না করলে বলপ্রয়োগের হুঁশিয়ারিও দেওয়া হয়। অমর্ত্য় সেনের মতো বিশ্ববরেণ্য় ব্য়ক্তির সঙ্গে এই আচরণ মেনে নিতে পারছেন না বিদ্বজ্জনরা। ৫ মে শান্তিনিকেতনে, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য়মে প্রতিবাদ প্রদর্শনের কর্মসূচি নিয়েছেন তাঁরা। এর আগে বিশ্বভারতী কর্তৃপক্ষের পদক্ষেপের নিন্দায় ট্য়ুইট করেছেন অর্থনীতিবিদ কৌশিক বসু। খোলা চিঠি দিয়ে সরব হয়েছেন পবিত্র সরকার, শমীক বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়রাও।

আরও পড়ুন: যত বেতন তার চেয়ে বেশি কাজ? আন্তর্জাতিক শ্রমিক দিবসে জেনে নিন আদৌ এই নিয়ম রয়েছে কি না!

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget