এক্সপ্লোর

Amdanga: তৃণমূল প্রধান খুনে অভিযুক্তর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, ফের উত্তেজনা

TMC: মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আফতাব নামে এক অভিযুক্তর বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগের অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জয়নগরকাণ্ডে (Jaynagar) তোলপাড়ের মাঝেই এবার আমডাঙায় (Amdanga) তৃণমূল (TMC) প্রধান খুনে অভিযুক্তর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আফতাব নামে এক অভিযুক্তর বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগের অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার আকস্মিকতায় একটা ঘটনা ঘটে যায়। এরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

জয়নগরে প্রথমে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন! তারপর খুনের নেপথ্যে সন্দেহভাজনকে পিটিয়ে মারা! বেছে বেছে একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ!                                                                                                                              

প্রশ্ন উঠছে, খুনের কোনও ঘটনা ঘটলে তার প্রতিক্রিয়া হিসেবে এভাবেই আইনশৃঙ্খলা হাতে তুলে নেওয়ার প্রবণতা কি রাজ্যে ক্রমশ বাড়ছে? কারণ, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের পর এবার উত্তর ২৪ পরগনার আমডাঙাতেও একই অভিযোগ উঠল!

তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনে FIR-এ নাম থাকা অভিযুক্তের বাড়িতে, ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধে পৌনে সাতটা নাগাদ,আমডাঙার কামদেবপুর হাটের সামনে জনবহুল এলাকায় বোমা মেরে খুন করা হয় তৃণমূল পরিচালিত আমডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মণ্ডলকে। 

এই ঘটনায় পরিবারের তরফে দায়ের করা FIR-এ তৈয়ব আলি মণ্ডল, তাঁর ছেলে আনোয়ার হোসেন, ছাড়াও পাপ্পু, আফতাব নামে আরও দুজনের নাম রয়েছে। 

স্থানীয় বাসিন্দারা বলছেন, তৃণমূল নেতা খুনের খবর ছড়িয়ে পড়তেই সোনাডাঙা গ্রামে আফতাবের বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী। প্রথমে ভাঙচুর, তারপর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। ভিতরে তখন ছিলেন আফতাবের পরিবারের সদস্যরা। তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনে অভিযুক্ত ও FIR-এ নাম থাকা আফতাব এখনও বেপাত্তা। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার সময় আফতাব-সহ বাকি অভিযুক্তদের মোবাইলের টাওয়ার লোকেশন কোথায় ছিল, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। 

সেরা শিরোনাম

Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget