এক্সপ্লোর

WB Education Grant: সংঘাতের মধ্যেই সৌহার্দ্য! রাজ্যের শিক্ষায় মোটা টাকা অনুমোদন কেন্দ্রের

Narendra Modi Government: সমগ্র শিক্ষা বিষয়ের জন্য  ২ হাজার ৬৫০ কোটি টাকা অনুমোদন করল কেন্দ্র।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সংঘাতের আবহেই রাজ্যের শিক্ষা দফতরের জন্য বড় অঙ্কের অর্থ অনুমোদন করল কেন্দ্র (WB Education Grant)। ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে সমগ্র শিক্ষা বিষয়ের জন্য ২ হাজার ৬৫০ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। চলতি বছরের জুন মাস থেকে কিস্তিতে কিস্তিতে টাকা জমা পড়বে বলে জানা গিয়েছে।

চলতি বছরের জুন মাস থেকে কিস্তিতে কিস্তিতে টাকা জমা পড়বে

 স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্যও বাড়তি ২৪৮ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র। জুনের মধ্যেই প্রথম দফার টাকা আসবে রাজ্যে। স্কুল শিক্ষা দফতর সূত্রে এই খবর মিলেছে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তার জন্য ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার (West Bengal Government)। তাই টাকা এলে জোরকদমে কাজ শুরু হবে বলে আশাবাদী রাজ্য শিক্ষা দফতর।

রাজ্য সরকারের একটি সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে এই অনুমোদন মিলেছে। ২০২৩-'২৪ শিক্ষাবর্ষের জন্য এই অনুমোদন মিলেছে। যদিও পরিকাঠামো উন্নয়ন খাতে যে ২৪৮ কোটির অনুমোদন মিলেছে, তার ৬০ শতাংশ দেবে কেন্দ্র, রাজ্যকে বহন করতে হবে ৪০ শতাংশ। শনিবার রাজ্যের কাছে অনুমোদনের চিঠি পৌঁছচ্ছে।

আরও পড়ুন: Gopal Dalapati : ধার নিয়ে দেননি ফেরৎ, ব্যাঙ্কে বেনামে ঋণ, বিশাল-বিশাল গাড়িতে যাতায়াত, সন্দেহজনক উত্থান গোপালের

প্রাপ্য বকেয়া নিয়ে গত কয়েক মাস ধরেই কেন্দ্র-রাজ্য সংঘাত চলছিল (SSC Case)। ইচ্ছাকৃত ভাবে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছিল বলে অভিযোগ করছিল রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতিতে একের পর এক তৃণমূল নেতার নাম জড়ানোর পর সেই নিয়ে সরব হয় বিজেপি-ও। কেন্দ্রকে চিঠি লিখে টাকা না দেওয়ার আর্জি জানিয়েছেন বলে প্রকাশ্যে নিজেরাই দাবি করতে শুরু করেন রাজ্য বিজেপি-র নেতারা। যা নিয়ে চরমে ওঠে রাজনৈতিক তরজা। 

প্রাপ্য বকেয়া নিয়ে গত কয়েক মাস ধরেই কেন্দ্র-রাজ্য সংঘাত চলছিল

সেই নিয়ে লাগাতার পারদ চড়ছিল দুই তরফে। বিজেপি-র অভিযোগ ছিল, কোন খাতে কত খরচ হচ্ছে, তা নিয়ে রাজ্যের তরফে কোনও হিসেব দেওয়া হয় না কেন্দ্রকে। রাজ্যের তরফে যদিও সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়। সেই টানাপোড়েনের মধ্যেই শিক্ষাখাতে রাজ্যের জন্য বিপুল অর্থে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। তাহলে কি সংঘাত পেরিয়ে সৌহার্দ্যের পথে হাঁটতে চাইছে দুই পক্ষ! উত্তর দেবে সময়ই। 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget