এক্সপ্লোর

Chicken Pox Death: ডেঙ্গি উদ্বেগের মধ্যেই এবার কলকাতায় মৃত্যু চিকেন পক্স আক্রান্তের

Kolkata Chicken Pox Death: ১৬ নভেম্বর চিকেন পক্স আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হন তিনি। ১১ দিনের মাথায় চিকেন পক্স আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর।

সন্দীপ সরকার, কলকাতা: চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue)। একের পর এক মৃত্যুর ঘটনায় উদ্বেগে সকলে। আর এই ডেঙ্গি উদ্বেগের মধ্যেই কলকাতায় চিকেন পক্স (Chicken Pox) আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা আরও চিন্তা বাড়াল সাধারণ মানুষের।

চিকেন পক্স আক্রান্তের মৃত্যু

রাজ্যে এবার চিকেন পক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বেলেঘাটা আইডি-তে (Beleghata ID) মৃত্যু হয় চিকেন পক্স আক্রান্তর। মৃতের নাম আশিস পাল। বয়স হয়েছিল ৫৯। মৃত আশিস পাল চেতলার দুর্গাপুর লেনের বাসিন্দা। ১৬ নভেম্বর চিকেন পক্স আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হন তিনি। ১১ দিনের মাথায় চিকেন পক্স আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর।

ডেঙ্গি উদ্বেগের মাঝেই কলকাতার বুকে চিকেন পক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৫৯ বছর বয়সী ব্যক্তির। চলতি মাসের ১৬ তারিখ তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। ১৯ তারিখ তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে চিকেন পক্স এনসেফেলোপ্যাথির উল্লেখ আছে। উল্লেখ রয়েছে নিউমোনিয়ারও। চিকিৎসকেরা বলছেন, তাঁকে হাসপাতালে যখন আনা হয়, তখন থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরবর্তীকালে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টও দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। স্বাভাবিক ভাবেই ডেঙ্গি আতঙ্কের মাঝে চিকেন পক্সে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। 

মৃতের পরিবার সূত্রে জানা যায়, ১৪ তারিখ থেকে জ্বর আসে। প্যারাসিটামল খাওয়ানো হয়। তারপর মুখে অ্যালার্জি মতো বের হয়। এক রাতের মধ্যেই চোখ মুখ ফুলে যায়। বেলেঘাটা আইডি-তে নিয়ে গেলে জানানো হয় যে এটা চিকেন পক্স। 'ওঁরা বলেই দেন যে এই রোগী খুব কমই বাঁচে। ইঞ্জেকশন দিয়ে ১২ ঘণ্টা দেখবেন বলেন ডাক্তাররা।' ১২ ঘণ্টা পেরিয়েও গিয়েছিল। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি।

আরও পড়ুন: Mamata Banerjee: উচ্চশিক্ষায় অবদানের জন্য মুখ্যমন্ত্রীকে ডি’লিট সম্মান সেন্ট জেভিয়ার্সের

চিকিৎসক অমিতাভ নন্দীর কথায়, 'চিকেন পক্স বলতে যে ভ্যারিসেলা ভাইরাসের কথা বলা হয় তাতে সরাসরি মৃত্যু হওয়ার কথা নয়। কিন্তু আমাদের শরীরের কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়ে এই সময়। সেই সময়ে ওই অঙ্গের দেখভাল করা বাঞ্ছনীয়। তাতে একটু গাফিলতি হলেই বিপদ ঘটে। সবচেয়ে বেশি সঙ্কটজনক অবস্থা হয় ফুসফুসে। সেখানে সংক্রমণ মানে নিউমোনিয়া বলি যেটাকে। চিকেন পক্সে আক্রান্ত থাকাকালীন যদি কারও মৃত্যু ঘটে তাহলে সেখানে সাধারণত মূল কারণ হচ্ছে নিউমোনিয়া।'

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget