এক্সপ্লোর

Amit Shah on Cossipore Incident : "বাংলার মতো এত কেস আর কোথাও সিবিআই-কে দেওয়া হয়নি", কাশীপুরে দাঁড়িয়ে মন্তব্য শাহ-র

Amit Shah Speaks About CBI : কাশীপুরে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তুলকালাম

কলকাতা : "এক বছরের কম সময়ে দেশের কোথাও এত সংখ্যক কেস সিবিআই-কে দেওয়া হয়নি যতটা বাংলার সরকারের কাছ থেকে নিয়ে হাইকোর্ট সিবিআইকে দিয়েছে।" কাশীপুরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া অমিত শাহ-র। তাঁর মতে, "এটাই বুঝিয়ে দেয়, আদালতের এখানকার আইনি পরিস্থিতি ও পুলিশের ওপর ভরসা নেই।" 

কাশীপুরে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তুলকালাম। মৃতের পরিবারের অভিযোগ, ২৬ বছরের ওই যুবক, অর্জুন চৌরাসিয়াকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘরে ওই যুবকের ঝুলন্ত দেহ মেলে। ঘটনাস্থলে চলে আসেন বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা। পুলিশকে দেহ বের করতে বাধা দেওয়া হয়। দফায় দফায় বিক্ষোভ হয় পুলিশকে ঘিরে। এরমধ্যেই ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। তৃণমূল ও বিজেপি, দু’দলের কর্মীদের মধ্যে শুরু হয়ে যায় স্লোগান যুদ্ধ।  

পরে পুলিশের বিশাল বাহিনী আসে ঘটনাস্থলে। তারা দেহ উদ্ধার করতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। অবশেষে বিজেপি কর্মীদের টেনে হিঁচড়ে সরিয়ে পুলিশ মৃতদেহ বের করে। প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।

এই পরিস্থিতিতে আজ কাশীপুরে আসেন শাহ। মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি জানান, বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাশিয়ার রহস্যমৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তিনি বলেন, "বিজেপির নেতা অর্জুন চৌরাশিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। গোটা বাংলার যেখানেই যান, রাজনৈতিক প্রতিশোধে হত্যা চলছে। বিরোধী নেতাদের বেছে বেছে খুন করা হচ্ছে। কালই তৃণমূল সরকারের বর্ষপূর্তি ছিল, পরদিনই বাংলায় রাজনৈতিক হিংসা। খুনির কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। বাম আমলের হিংসাকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল জমানা। সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া উচিত। মৃতদেহ ময়নাতদন্ত করার সময় ভিডিওগ্রাফি করা হোক। খুনিদের ধরা তো দূরের কথা, অর্জুন চৌরাশিয়ার দিদাকেও মারধর করেছে প্রশাসন। পরিবারের থেকে জোর করে মৃতদেহ ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কাশীপুরে মৃত বিজেপি নেতার পরিবারের পাশে থেকে অভিযোগ অমিত শাহর।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
Annapurna Yojana: ২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?

ভিডিও

Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী
Malda News: তৃণমূল নেতার অনুগামীদের বাড়িতে টাকার পাহাড়ের সন্ধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget