এক্সপ্লোর

West Bengal BJP: যোগ্যতা প্রমাণ করলে তবেই ফের টিকিট, বিধায়কদের ‘হোমওয়র্ক’ দিলেন অমিত শাহ, বললেন, ‘বুকে লিখে নিন…’

Amit Shah in Bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এবার আর প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ কেন্দ্রের বিজেপি নেতৃত্ব।

কলকাতা: SIR মিটে গেলেই রাজ্যে বিধানসভা নির্বাচন।সেই নিয়ে চরম তৎপরতা বিজেপি-র অন্দরে। এবার দলের নেতাদের 'হোমওয়র্ক' দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধায়কদের নিজ নিজ কেন্দ্রে আরও বেশি সক্রিয় হতে বললেন তিনি। সেই সঙ্গে কাজও বাড়াতে হবে বলে নির্দেশ দিলেন। এমনকি পুনরায় টিকিট পেতে হলে, আগে যোগ্যতা প্রমাণ করতে হবে বলেও জানিয়ে দিলেন শাহ। (Amit Shah in Bengal)

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এবার আর প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গ সফরে এসে ঠাসা কর্মসূচি থেকে, তা বুঝিয়েও দিলেন শাহ। দফায় দফায় বৈঠক করলেন রাজ্যনেতৃত্বের সঙ্গে। আর সেখানেই বিজেপি বিধায়কদের 'হোমওয়র্ক' দিলেন। (West Bengal BJP)

দুই তৃতীয়াংশ আসনে জিতে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতাদখল করবেন বলে একদিন আগেই হুঙ্কার দিয়েছিলেন শাহ। এদিন বিধায়ক, সাংসদ, প্রাক্তন সাংসদদের নিয়ে বৈঠক করেন শাহ। সেই বৈঠকে ডাক পেয়েছিলেন ২০২৪ সালের নির্বাচনে বিজেপি-র পরাজিত প্রার্থীরাও। সেখানে শাহ জানান, বিধায়কদের নিজের নিজের নির্বাচনী এলাকায় আরও বেশি করে সক্রিয় হতে হবে। কাজ বাড়াতে হবে তাঁদের। 

বিজেপি বিধায়কদের শাহ নির্দেশ দিয়েছেন, সপ্তাহে অন্তত চার দিন নিজের নির্বাচনী এলাকায় থাকতে হবে তাঁদের। ওই চারদিন রোজ কমপক্ষে পাঁচটি করে পথসভা করতে হবে সকলকে।  আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ হিসেবে বিধায়ককে সামনে রেখেই সংশ্লিষ্ট এলাকায় যাবতীয় কর্মসূচি চালাবে বিজেপি। শাহ এদিন পরিষ্কার জানিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পুনরায় টিকিট পেতে হলে আগামী দু'মাসে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে বিধায়কদের।

এবার কলকাতার চারটি লোকসভাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন শাহ। সেখানকার মণ্ডল এবং বুথস্তরের কর্মীদের ডেকে পাঠান তিনি। জানান ওই চার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ২৮টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০টি অন্তত জিতে উপহার দিতে হবে দলকে। শাহ এদিন বলেন, "আপনারা যাঁরা কলকাতায় থাকেন,ভাবছেন নিরাপদ, আসলে নিরাপদ নন। অনুপ্রবেশ এবং দুর্নীতি যেরকম প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে, আগামী দিনে অনুপ্রবেশের ধাক্কা এসে লাগবে কলকাতাতেও। ধাক্কা লাগলে, সেই চেহারা ভয়াবহ হবে। তার আগে সতর্ক হয়ে মাঠে নামুন। কোনও দ্বিধা, সংশয় রাখবে না। বরং বুকের মধ্যে লিখে নিন, এবার সরকার আমাদের সরকার।"

রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়ে শাহ বলেন, "এই সরকারকে একেবারে সমূলে তুলে ফেলে দিতে হবে। নইলে এই রাজ্যকে রক্ষা করা সম্ভব নয়। যে মা-মাটি-মানুষ স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল, এ রাজ্যের সেই মা-বোনেরা বিপন্ন, অসুরক্ষিত, মাটি দখল হয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীদের হাতে। রাজ্য ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছেন মানুষ। তাই এই সরকারেক উপড়ে ফেলেত হবে।"

বৈঠক থেকে বেরিয়ে বিজেপি-র শিশির বাজোরিয়া বলেন, "সব টনিক পেলাম। মূল মন্ত্র ছিল, ২০২৬-এ বিজেপি-র সরকার আসবে। আমার যেভাবে বলি, ২০২৬-এ তৃণমূলের বিসর্জন। পরিষ্কার এই ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার্তা দিয়ে গেলেন। আগামী এপ্রিল পর্যন্ত সব কাজ ছেড়ে শুধু বিজেপি-কে জেতানোর কাজ করতে নির্দেশ দিয়েছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের জন্যই।"

বিজেপি সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একাধিক বিধায়কের আসনও বদলাতে পারে। সেই সঙ্গে প্রাক্তন সাংসদদেরও সক্রিয় হতে বলেন শাহ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া সকলকেই ডাকা হয়েছিল এদিনের বৈঠকে। তাঁদের একটা বড় অংশ বিধানসভায় প্রার্থী হতে পারেন বলে খবর। তাই নিজের এলাকার বাইরেও বিধানসভা এলাকার দায়িত্ব দেওয়া হতে পারে তাঁদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget