এক্সপ্লোর

Mahua Moitra: কালী বিতর্কে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের

Mahua Moitra Update: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের ভোপালে এফআইআর দায়ের। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

কলকাতা: কালী বিতর্কে এবার মহুয়া মৈত্রের (Mohua Moitra) বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি (BJP) শাসিত রাজ্য মধ্যপ্রদেশের (Madhyapradesh) ভোপালে (Bhopal) এফআইআর দায়ের। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে বিতর্ক: মা কালী বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে বিতর্ক। যদিও এ প্রসঙ্গে তৃণমূলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, মহুয়া মৈত্রর মন্তব্য সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং দল কোনওভাবে ওই মন্তব্য সমর্থন করে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ ধরনের মন্তব্যের কড়া নিন্দা করছে বলেও ট্যুইট বার্তায় জানিয়েছে শাসকদল। যদিও দলের তরফে এই ট্যুইটের পর, মহুয়া মৈত্রও একটি ট্যুইট করেন। তিনি লেখেন, "সঙ্ঘীদের বলছি, মিথ্যা বলে খাঁটি হিন্দু হওয়া যায় না। আমি কোনও সিনেমা বা পোস্টারকে সমর্থন করিনি। ধূমপান শব্দটিরও উল্লেখ করিনি। আপনাদের বলছি, তারাপীঠে গিয়ে দেখে আসুন, মা কালীকে ভোগ হিসেবে কী খাবার ও পানীয় দেওয়া হয়। জয় মা তারা।'' আর এই বিতর্কের আবহে এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। 

তবে মহুয়া মৈত্রর এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করার সুযোগ ছাড়েনি বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ট্যুইট করে বলেন, মা কালী হিন্দুদের কাছে যুগ যুগ ধরে অশুভ শক্তির বিনাশকারী শক্তির প্রতীক রূপে পূজিত হয়ে আসছেন। মহুয়া মৈত্রর মা কালী সম্পর্কে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর গ্রেফতারের দাবি জানাচ্ছি। একইভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষও মহুয়া মৈত্রর কড়া নিন্দা করে তৃণমূলকে কটাক্ষ করেছেন।

অন্যদিকে, কালী-বিতর্কে মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে ট্যুইট কংগ্রেস সাংসদ শশী থারুরের। "তৈরি করা বিতর্ক সম্পর্কে আমি অপরিচিত নই। তা সত্ত্বেও মহুয়াকে যে ভাবে আক্রমণ করা হচ্ছে, তাতে আমি বিস্মিত। মহুয়া যা বলেছেন, তা প্রত্যেক হিন্দু জানেন। দেশজুড়ে নানা রীতিতে পুজো করা হয়। এখন ধর্ম নিয়ে প্রকাশ্যে কিছু বললেই কেউ না কেউ আঘাত পায়। আমরা এমনই এক পর্যায়ে এসে পৌঁছেছি। নিশ্চিত ভাবেই মহুয়া কাউকে আঘাত করার চেষ্টা করেননি। প্রত্যেককে নিজের ধর্মাচারণে সুযোগ দেওয়া উচিত।''

আরও পড়ুন: Mahua Moitra Kali Controversy : ' তোমাদের মত মূর্খদের ভয় পাই না ' কালী-মন্তব্য বিতর্কে মহুয়া মৈত্রর ট্যুইট

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget