এক্সপ্লোর

Kolkata News: SSKM-এর কার্জন ওয়ার্ড থেকে পালাল পকসো মামলায় বিচারাধীন বন্দি

পাথরপ্রতিমা থানার মামলায় বারুইপুর জেলে বন্দি ছিলেন সূর্যকান্ত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে SSKM-এ ভর্তি করা হয়।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: SSKM-এর কার্জন ওয়ার্ড থেকে পালাল পকসো মামলায় বিচারাধীন বন্দি। পাথরপ্রতিমা থানার মামলায় বারুইপুর জেলে বন্দি ছিলেন সূর্যকান্ত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে SSKM-এ ভর্তি করা হয়।                             

পালাল পকসো মামলায় বিচারাধীন বন্দি: জানা গিয়েছে পলাতক ওই বন্দি পকসো মামলায় বিচারাধীন ছিল। এতদিন বারুইপুর জেলে বন্দি ছিল সে। অসুস্থ হওয়ায় তাঁকে ভর্তি করা হয় SSKM-এ।  হাসপাতাল সূত্রে খবর, আজ ভোরে কার্জন ওয়ার্ড পালান বছর ৪৭-এর ওই বন্দি। হাসপাতাল ও আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে চিকিৎসাধীন অবস্থায় সূর্যকান্ত মণ্ডল পালিয়ে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন।                              

এদিকে মুচিপাড়া থানার পুলিশের জালে কলকাতায় (Kolkata) গা ঢাকা দিয়ে থাকা খুনের মামলায় অভিযুক্ত বিহারের এক যুবক। প্রেমচাঁদ বড়াল স্ট্রিট তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ট্রানসিট রিমান্ডে নিয়ে বিহার রওনা হয়েছে পুলিশ।

গ্রেফতার খুনে অভিযুক্ত: কলকাতায় গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না। মুচিপাড়া থানার পুলিশের জালে ধরা পড়ল খুনে অভিযুক্ত বিহারের পাটনার বাসিন্দা সানি যাদব। পুলিশ সত্রের খবর, পাটনার একটি রুটে গাড়ি চলাচল নিয়ে ২ গোষ্ঠীর বচসায় গুলি চলে। অভিযুক্ত সানি যাদবের চালানো গুলিতে মৃত্য হয় বিপক্ষের এক জনের। উল্টো দিক থেকে আসা একটি গুলি লাগে সানি যাদবের পায়ে। পাটনার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সানিকে। হাসপাতাল থেকেই উধাও হয়ে যায় সে।

গত ৯ ফেব্রুয়ারি ওই ঘটনার পরই পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছিল সানি। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে বিহার পুলিশ জানতে পারে, কলকাতায় গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। মুচিপাড়া থানার সঙ্গে যোগাযোগ করে বিহার পুলিশ। এরপর গোপন সূত্রে খোঁজ খবর নিয়ে সানিকে গ্রেফতার করে মুচিপাড়া থানার পুলিশ। অভিযুক্তকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে রওনা হয়েছে বিহার পুলিশ।                                              

আরও পড়ুন: Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

সেরা শিরোনাম

Taratala Building Collapsed: তারাতলার গোডাউন নিয়ে হাজারও অভিযোগ, 'মাটি পরীক্ষা হয়নি', গোডাউন বিপর্যয়ের পিছনে কার গাফিলতি?
তারাতলার গোডাউন নিয়ে হাজারও অভিযোগ, 'মাটি পরীক্ষা হয়নি', গোডাউন বিপর্যয়ের পিছনে কার গাফিলতি?
Taratala Building Collapsed: তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন, কীভাবে হল এমন দুর্ঘটনা? গাফিলতি কার? কী বলছেন নির্মাণ বিশেষজ্ঞরা
তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন, কীভাবে হল এমন দুর্ঘটনা? গাফিলতি কার? কী বলছেন নির্মাণ বিশেষজ্ঞরা
West Bengal News Today Live Updates: তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ, ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আটকে বহু
তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ, ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আটকে বহু
Taratala Building Collapsed: তারাতলায় গোডাউন ভেঙে ৫ জনের মৃত্যু, গ্রেফতার ৩, চলছে উদ্ধারকাজ
তারাতলায় গোডাউন ভেঙে ৫ জনের মৃত্যু, গ্রেফতার ৩, চলছে উদ্ধারকাজ

ভিডিও

Taratala News: তারাতলার বিপর্যয়স্থলে চিহ্নিত ৩টি পয়েন্ট, টানেল করে চালানো হচ্ছে উদ্ধারকাজ
Taratala News:
Taratala News:
Suvendu Adhikari on Taratala Incident:
Taratala News: তারাতলায় বিপর্যয়, SSKM-এ দিশেহারা পরিজনেরা, কী ছবি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
Taratala Godown Collapse : আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
Crime News: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
ICC Ranking: ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
Shoaib Akhtar: শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
China-Bangladesh Relations: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
Embed widget