এক্সপ্লোর

Ananta Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

Ananta Maharaj Banga Bibhushan Award: দেশনায়ক নেতাজিকে অসম্মান। গত ২১ ফেব্রুয়ারি পাওয়া অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল বিজেপি সরকার।

কলকাতা: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য। অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার। নেতাজিকে অপমান করার শাস্তি, 'সম্মান' হারালেন বিজেপি সাংসদ অনন্ত। তৃণমূল জমানায় অনন্ত মহারাজকে দেওয়া হয়েছিল এই বঙ্গ বিভূষণ সম্মান। নেতাজি-বিতর্কে সেই সম্মান কেড়ে নিল বিজেপি সরকার। ২১ ফেব্রুয়ারি অনন্ত মহারাজকে বঙ্গ বিভূষণ সম্মান দিয়েছিল তৃণমূল সরকার। নেতাজিকে অসম্মান করায় এবার এই 'সম্মান' হারালেন বিজেপির সাংসদ। 

দেশনায়ককে অসম্মান কোনওভাবেই বরদাস্ত করা হবে না। নেতাজিকে নিয়ে অসম্মানজনক ও অবমাননাকর মন্তব্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, বুধবার সাংবাদিক বৈঠক থেকে এমনই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার নির্দেশ অনুযায়ী অ্যাকশন শুরু। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কথামতোই এবার কড়া অ্যাকশন রাজ্য সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পাওয়া অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল বিজেপি সরকার।

আরও পড়ুন - নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন।  সোশ্যাল মিডিয়াতেও অপমানজনক পোস্ট। বিতর্কের আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে গোটা রাজ্যে। তোলপাড় পড়ে যায় রাজ্য-রাজনীতিতেও। অনন্ত মহারাজ সেই ভিডিওতে বলেছিলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকা ছিল না নেতাজির। এমনকী, নেতাজি আজাদ হিন্দ ফৌজের অপব্যবহার করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। এরপরই শুরু হয় বিতর্ক। যদিও তিনি তাঁরা মন্তব্য নিয়ে এখনও অনড়। নেতাজীকে নিয়ে লাগাতার যে মন্তব্য করে আসছিলেন, তা নিয়ে সরব হয় বিরোধীরা। গতকাল সেই নিয়ে প্রশ্ন করলে শুভেন্দু জানান, আইন সকলের জন্য সমান। পুলিশ আইনানুগ পদক্ষেপ করবে। তাতে প্রশাসন বা রাজনৈতিক দলগুলি হস্তক্ষেপ করবে না। নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে ক্ষমা চাইতেও বলেন শুভেন্দু। পোস্ট সরানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন তৃণমূল সরকার রাজবংশী সম্প্রদায়ের জনপ্রতিনিধি অনন্ত মহারাজকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে গত ২১ ফেব্রুয়ারি ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার নিয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ (নগেন্দ্র রায়)। উত্তরীয় পরিয়ে স্মারক তুলে দিলেন নেত্রী নিজে। সেই সময় অনন্ত মহারাজ ছাড়াও বঙ্গবিভূষণ সম্মান পেয়েছিলেন শিবাজী চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, গণেশচন্দ্র হালুই, লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, ইমন চক্রবর্তী এবং শ্রীজাত।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Advertisement

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget