এক্সপ্লোর

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ছবি জোগাড় করে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর কাছে পাচার করা হয়েছিল!

কলকাতা: স্বাধীনতা দিবসের ৩ দিন আগে, ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাবড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে রানা রউফ, ওরফে ওয়াহাব আলম। 

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ছবি জোগাড় করে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর কাছে পাচার করা হয়েছিল! পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের বিরুদ্ধে সামনে আসছে মারাত্মক অভিযোগ! STF সূত্রে খবর, BSF-এর মুভমেন্ট, ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি, ভারতীয় রেলওয়ের নেটওয়ার্ক... এগুলোতেও নজর রাখছিল সন্দেহভাজন ওই জঙ্গি।

বারাসাত আদালতের সরকারি আইনজীবী প্রসেনজিৎ রানা বলেন, ১৫ অগাস্ট একটা নাশকতা করার বড়রকমের পরিকল্পনা ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাধীনতা দিবসের ৩ দিন আগে, ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাবড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে রানা রউফ, ওরফে ওয়াহাব আলম। 

এবার তার বিরুদ্ধে সামনে আসছে মারাত্মক অভিযোগ। STF সূত্রে খবর, ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ছবি জোগাড় করে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর কাছে পাঠিয়েছিল সে। শুধু তাই নয়, বর্ডার সিকিওরিটি ফোর্স বা BSF-এর মুভমেন্ট...ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি, ভারতীয় রেলওয়ের নেটওয়ার্ক... এগুলোতেও নজর রাখছিল সে। এ সংক্রান্ত ভিডিও ও নথি জোগাড়ের দায়িত্বে ছিল পাক-জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফ। 

তবে কি নাশকতা বা অন্য় কোনও চক্রান্তের পরিকল্পনা ছিল? উঠছে প্রশ্ন। STF সূত্রে খবর, সন্দেহভাজন জঙ্গির মোবাইল ফোন থেকে মিলেছে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার একাধিক মোবাইল নম্বর...সেই সব নম্বর থেকে চ্যাটও করা হয়েছিল। ধরা পড়ার আগে সেই চ্যাট ও নম্বর ডিলিট করে দেওয়া হয়। 

সরকারি আইনজীবী, বারাসাত আদালতের সরকারি আইনজীবী প্রসেনজিৎ রানা বলেন, ২ জন পাকিস্তানি জঙ্গি, যারা দীর্ঘদিন ধরে ভারতের বুকে প্রবেশ করে, কলকাতায় ঘাপটি মেরে ছিল। এবং ওরা এই ১২ তারিখে কলকাতা ও তার আশেপাশে দক্ষিণেশ্বর, বিভিন্ন জায়গায় ছিল। বিভিন্ন ছত্রছায়ায় এরা ছিল। পাকিস্তানি যে ডকুমেন্ট আছে, তার কিছু কিছু ডকুমেন্ট এরা ডিলিট করে দিয়েছে। মোবাইল ডেটা, কিছু কমিউনিকেশন, বিভিন্ন চ্যাট এগুলো কিছু পাওয়া গেছে'।

STF সূত্রে খবর, পাক-জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের কাছ থেকে মিলেছে পাকিস্তানের পাসপোর্ট। এছাড়া একটি ভোটার কার্ড। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'এগুলো লাগাতার হত। সেফ প্যাসেজ ছিল বাংলাদেশ থেকে যাতায়াত করার। বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে। তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এগুলো অ্য়াকশন নিত। এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে।' 

মঙ্গলবার রাতে, হাবড়ার চোংদা মোড় থেকে ধরা পড়ে সন্দেহভাজন এই পাকিস্তানি জঙ্গি। STF সূত্রে খবর, হাবড়া থেকে পেট্রাপোল-বেনাপোল হয়ে বাংলাদেশ ঢুকে, সেখান থেকে সোজা নেপালের কাঠমান্ডু যাওয়ার ছক ছিল পাক-জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের। ধৃতকে ১৪ দিনের জন্য STF-এর হেফাজতে পাঠিয়েছে আদালত।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Alipurduar: গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
Dipshita Dhar: ২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
Ritabrata Banerjee : নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Sumit Roy : নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget