এক্সপ্লোর

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ

SBI Jobs 2026 : সব মিলিয়ে ৯৭৬৬টি পদে হচ্ছে এই নিয়োগ। রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক (State Bank)।

SBI Jobs 2026 : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক দিচ্ছে কাজের সুযোগ (SBI Clerk Recruitment 2026)। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (SBI) প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ। জুনিয়র অ্য়াসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্য়ান্ড সেলস) পদের জন্য এই নোটিফিকেশন জারি হয়েছে। সব মিলিয়ে ৯৭৬৬টি পদে হচ্ছে এই নিয়োগ। রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক (State Bank)। ১১ অগাস্ট এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SBI ।

আবেদনের শেষ দিন কবে
১১ অগাস্ট থেকে স্টেট ব্যাঙ্কের এই পদগুলিতে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ৯৭৬৬টি পদে নিয়োগের মধ্যে ৭৬৮০ টি পদ রেগুলার পোস্টের জন্য় রাখা হয়েছে। বাকি ২০৮৬টি ফাঁকা থাকা পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।  

কোন রাজ্যে হবে কত নিয়োগ
এই বিপুল পদে নিয়োগের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, লাদাখ, তেলেঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রেদশ ,গোয়া ও উত্তরপূর্বে জুনিয়র অ্য়াসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্য়ান্ড সেলস) পদের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে। 

কোন ক্যাটেগরির জন্য কত পদ
৩২৫৩ জন জেনারেল ক্যাটেগরিতে নিয়োগ করবে ব্যাঙ্ক। পাশাপাশি OBC-দের জন্য ১৭১৬ টি পদ রাখা হয়েছে। SC ক্যাটেগরির জন্য ১১১৪টি পদ, ST-র জন্য বরাদ্দ ৮৩৭ টি পদ, EWS ক্যাটেগরির জন্য রাখা হয়েছে ৭৬০টি পদ। পুরনো শূন্যপদের ক্ষেত্রে  SC, ST ও OBC-রা আবেদন করতে পারবেন। এই পদগুলিতে প্রাক্তন সেনা কর্মী, দিব্যাঙ্গণ ব্যক্তিরাও আবদেনের যোগ্য।

কীভাবে দেখবেন নিয়োগ বিজ্ঞপ্তি ?
প্রথমে স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে যান।
এবার এর ক্যারিয়ার সেগমেন্টে দেখুন।
ক্যারিয়ার সেগমেন্টে SBI ক্লার্ক নোটিফিকেশন ২০২৬ দেখুন।
এখানে নোটিফিকেশনের পিডিএফ দেখুন।
 এবার রাজ্য় কেন্দ্র শাসিত অঞ্চলে কোথায় কত নিয়োগ হচ্ছে তা দেখে নিন

কীভাবে এই ক্ষেত্রে হবে পরীক্ষা
SBI Clerk Recruitment-এর ক্ষেত্রে তিনটি পদে হবে পরীক্ষা। যেখানে আপনাকে প্রিলিমস, মেইনস ও ল্যাঙ্গোয়েজ টেস্ট দিতে হবে। এই প্রিলিমস পরীক্ষা সেপ্টেম্বরে হবে। মেইনস পরীক্ষা অক্টোবর কি নভেম্বরে হতে পারে। এক ঘণ্টার প্রিমিলিমস পরীক্ষা হবে, যেখানে ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে চাকরিপ্রার্থীদের।

এ ছাড়াও সরকারি সংস্থায় কাজ করতে চাইলে আপনার কাছে রয়েছে দারুণ সুযোগ। সম্প্রতি NTPC লিমিটেড বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপানর কাছেও যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে, তাহলেই এখনই আবেদন করুন। চলতি মাসের এই দিনে বন্ধ হয়ে যাবে আবেদনের দিনক্ষণ।

কবে থেকে, কোন কোন পদে হবে নিয়োগ
সব মিলিয়ে ১৩৫টি পদে নিয়োগ করবে NTPC লিমিটেড। এখানে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ছাড়াও ইনস্ট্রমেনটেশন ডিপার্টমেন্টেও হবে নিয়োগ। ১২ অগাস্ট থেকে এই পদে আবেদন করতে পারবেন। মনে রাখবেন এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ ২৬ অগাস্ট।

আরও পড়ুন : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

SBI Recruitment : দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
Success Story: কলেজে যাননি, তবু মাসে ৪ লাখ আয়! ২০ বছর বয়সেই বদলে দিলেন সংসারের ছবি
কলেজে যাননি, তবু মাসে ৪ লাখ আয়! ২০ বছর বয়সেই বদলে দিলেন সংসারের ছবি
NHPC Recruitment : মাসে পাবেন ১১,০০০ টাকা, ট্রেনি নিয়োগ করছে NHPC
মাসে পাবেন ১১,০০০ টাকা, ট্রেনি নিয়োগ করছে NHPC
Bank Of Baroda Jobs: বড় বেতন, ১১,০০০ পদে নিয়োগ করবে ব্য়াঙ্ক অফ বরোদা, কী যোগ্যতা লাগবে জানেন ?
বড় বেতন, ১১,০০০ পদে নিয়োগ করবে ব্য়াঙ্ক অফ বরোদা, কী যোগ্যতা লাগবে জানেন ?
Advertisement

ভিডিও

Sourav Ganguly News : ‘CAB-র ওপর আমার ভাবমূর্তি নির্ভর করে না’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় | ABP Ananda
CAB News : 'নির্বাসিত ২ ক্রিকেটারকে কেন CAB-র অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে?', প্রশ্ন তুললেন রীতেশ
Humayun Kabir: ক্য়ামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিল বোর্ড খোলা নিয়ে ধুন্ধুমারকাণ্ডে হাজিরা হুমায়ুনের
Abhishek Banerjee:সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হাসপাতালের বাইরে তো যাওয়ার কথা নয় অভিষেকের :ঋতব্রত
Highcourt on Prashant Barman: প্রশান্ত বর্মন-মামলায় কী বললেন হাইকোর্টের বিচারপতির?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
China News : চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
Kalker Rashifal : রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
Rohit Sharma: চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
India T20 Squad: বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
Big Boss Bangla: বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
Embed widget