এক্সপ্লোর

Andal News: ৩১ ঘণ্টার পর পরিত্যক্ত খনির জলাশয় থেকে উদ্ধার যুবতীর দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ

Andal News: পরিত্যক্ত খোলা মুখ খনির জলাশয়ে ডুবে যাওয়ার ৩১ ঘণ্টা পর উদ্ধার হল নিখোঁজ যুবতীর মৃতদেহ। ২৫ বছরের ওই যুবতীর নাম উমা বাদ্যকর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল: ৩১ ঘণ্টা ধরে অক্লান্ত পরিশ্রমের পরে ইসিএলের (ECL) কেন্দ্রা এরিয়ার বহুলা সি এল জামবাদ কোলিয়ারির পরিত্যক্ত খাদানের (abandoned mine) জলাশয় থেকে উদ্ধার হল নিখোঁজ যুবতীর মৃতদেহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা নাগাদ ইসিএলের কেন্দ্রা এরিয়ার বহুলা সি এল জামবাদ কোলিয়ারির পরিত্যক্ত খাদানের জলাশয়ে ডুবে নিখোঁজ হন উমা বাদ্যকর (২৫) নামে একজন যুবতী। রবিবার বিকেল পাঁচটা নাগাদ দীর্ঘ ৩১ ঘণ্টা পর উদ্ধার হল তাঁর মৃতদেহ। ওই মহিলা বহুলা গ্রামের বাদ্যকর পাড়ার বাসিন্দা ছিলেন। স্থানীয় এক যুবক তাঁকে জলে ডুবে যেতে দেখেন। তারপর এলাকায় সেই খবর ছড়িয়ে পড়ে। 

খবর পাওয়ার পরেই পরিত্যক্ত ওই জলাশয়ের সামনে ভিড় জমান নিখোঁজ যুবতীর বাড়ির লোকজন ও স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশও।‌ উদ্ধার কাজের জন্য আনা হয় প্রশিক্ষিত ডুবুরির দল। স্পিড বোটে চড়ে উদ্ধার কাজে নামে সেই দলের ডুবুরিরা।

আরও পড়ুন: Cyclone Remal: বিপর্যয়ের আশঙ্কা, দামোদর নদের বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের আশ্রয় শিবিরে সরাল প্রশাসন

 নিখোঁজ যুবতীর স্বামী বাপ্পা বাদ্যকর জানান, সকাল সাড়ে আটটা নাগাদ ঘর থেকে বের হয়ে কাজে গেছিলেন উমা। পরে এলাকার একজন ফোন করে তাঁর জলে ডুবে যাওয়ার খবর জানান। গিয়ে দেখি জলাশয়ের পাড়ে স্ত্রীর চটি পড়ে রয়েছে। এক যুবক তাঁকে জলে ডুবে যেতে দেখেছেন বলে জানান বাপ্পা। 

দীর্ঘ ৩১ ঘণ্টা অক্লান্ত পরিশ্রমের ফলে অবশেষে রবিবার বেলা পাঁচটা নাগাদ ডুবুরির দল উদ্ধার করেন পরিত্যক্ত খাদানের জলাশয়ের ডুবে নিখোঁজ হওয়া ওই যুবতীর মৃতদেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিজেই জলে পড়ে গিয়ে ওই যুবতীর মৃত্যু হয়েছে নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করছে অন্ডাল থানার পুলিশ। তবে এই মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে তা ময়নাতদন্তের পরেই পরিষ্কার হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। বিষয়টিকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Remal Cyclone Updates: ঝোড়ো হাওয়ার দাপটে টালিগঞ্জে ভাঙল মেট্রোর শেড, বন্ধ মেট্রো পরিষেবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget