এক্সপ্লোর

Remal Cyclone Updates: ঝোড়ো হাওয়ার দাপটে টালিগঞ্জে ভাঙল মেট্রোর শেড, বন্ধ মেট্রো পরিষেবা

Metro Rail, Kolkata: কবি সুভাষ-টালিগঞ্জ পরিবেষা বন্ধ করা দেওয়া হয়েছে। অন্যদিকে, শহরে ঝোড়ো হাওয়ার দাপটে নাগেরবাজারে ভাঙল গাছ।

কলকাতা: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রেমাল (Cyclone Remal)। রাত ১১টা থেকে ১টার মধ্যে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। সর্বোচ্চ গতিবেগ ছুঁতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। এরই মধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় দুর্যোগ শুরু হয়েছে। ঝোড়ো হাওয়ার দাপটে টালিগঞ্জে ভাঙল মেট্রোর শেড।                            

এর জেরে কবি সুভাষ-টালিগঞ্জ পরিষেবা বন্ধ করা দেওয়া হয়েছে। অন্যদিকে, শহরে ঝোড়ো হাওয়ার দাপটে নাগেরবাজারে ভাঙল গাছ। জরুরিকালীন ভিত্তিতে তা পরিষ্কার করে দেন পুরসভার কর্মীরা। ঝড়ের দাপটে রেলের শিয়ালদা ডিভিশনে ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। আজ রাত ১১টা থেকে কাল সকাল ৬টা পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল, বেশ কিছু দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। আজ বেলা ১২টা থেকে আগামীকাল সকাল ৯টা, ২১ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে কলকাতা বিমানবন্দরে সমস্ত উড়ান পরিষেবা। এর ফলে ৩৪০টি অন্তর্দেশীয় ও ৫৪টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। প্রায় ৫০ হাজার বিমানযাত্রীর দুর্ভোগে পড়ার আশঙ্কা। ঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন, রুদ্রমূর্তি ধারণ করছে ঘূর্ণিঝড় রেমাল, ঝড়ের কতটা প্রভাব পড়তে চলেছে কলকাতায়?

এদিকে, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে নজরদারি চলছে জোরকদমে। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। উড়ে যাওয়ার আশঙ্কায় তড়িঘড়ি ভরা হয়েছে জলের ট্যাঙ্ক।             

আবহবিদদের পূর্বাভাস, রবিবার মধ্যরাতে,  সাগর দ্বীপ ও খেপুপাড়ার মাঝে বাংলাদেশের মংলার কাছে আছড়ে পড়তে পারে অতিশক্তিশালী ঘূর্ণিঝড়। স্থলভাগে আছড়ে পড়ার সময় রেমাল-এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।                              

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, 'অতিশক্তিশালী ঘূর্ণিঝড়টি উত্তর দিকেই যাবে। এটি আরও শক্তি বাড়াবে। আজ রাতে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলকে পার করবে সাগর দ্বীপ এবং খেপুপাড়ার মাঝে মংলার কাছে দক্ষিণ পশ্চিম দিকে, অতিশক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে। হাওয়ার গতি থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget