এক্সপ্লোর

Anis Khan Case: ডায়েরি হয়নি, দেওয়া হয়নি নোটিসও, অথচ গভীর রাতে হাজির পুলিশ, আনিসকাণ্ডে অধরা বহু প্রশ্নের উত্তর

Anis Death Investigation: আনিসের বাবার দাবি, ওই রাতে পুলিশ এবং সিভিক ভলান্টিয়াররা সটান উপরে উঠে যান।  তার কিছু ক্ষণ পরই, তিনতলা থেকে আছড়ে পড়েন আনিস।

উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী ও সুদীপ্ত আচার্য, কলকাতা: প্রায় পাঁচ মাস হতে চলল মারা গিয়েছেন ছাত্রনেতা আনিস খান (Anis Khan)। তার পরও তাঁর মৃত্যুর রহস্য কাটল না। বরং বিশেষ তদন্তকারী দলের (SIT) চার্জশিটেও  একাধিক প্রশ্ন ঘিরে রয়ে গেছে ধোঁয়াশা। চার্জশিটে, গাফিলতির জেরে মৃত্যুর ধারা দিয়েছে সিট, যে ধারা নিয়ে, এপ্রিল মাসেই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি (Calcutta High Court)। পাশাপাশি আনিসের বাড়িতে পুলিশি অভিযানের আগে, জেনারেল ডায়েরি এন্ট্রি কেন করা হয়নি, আনিস কীভাবে পড়ে গেছিলেন, সেই প্রশ্নও থেকেই যাচ্ছে।

আনিসের মৃত্যুতে ধোঁয়াশা কাটল না

গত ১৮ ফেব্রুয়ারি রহস্যজনক ভাবে মৃত্যু হয় আনিসের। তাঁর পরিবারের দাবি, রাতে বাড়ি ফেরেন আনিস। তার পর তাঁর খোঁজে বাড়িতে আসেন চার জন। তাঁদের মধ্যে একজনের পরনে ছিল পুলিশের উর্দি। হাতে ছিল বন্দুক। বাকি তিন জন সিভিক ভলান্টিয়ারের পোশাকে ছিলেন বলেও দাবি আনিসের পরিবারের। তাঁদের অভিযোগ,  আনিসের বাবাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে আটকে রেখে, ছেলেকে তিন তলায় নিয়ে যাওয়া হয়। এর পর, বাড়ির নিচ থেকে আনিসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।

সেই মামলার তদন্তে নেমে সোমবার সিট যে চার্জশিট দিয়েছে, তাতে গাফিলতির জেরে মৃত্যুর ধারা দেওয়া হয়েছে। তাতেই প্রশ্ন উঠছে, ওই দিন তিনতলা থেকে কী ভাবে পড়ে গেছিলেন আনিস খান? গভীর রাতে তাঁর খোঁজে বাড়িতে পুলিশই বা গিয়েছিল কেন? পুলিশি অভিযানের আগে জেনারেল ডায়েরি এন্ট্রি  কেন হয়নি? রাজ্য পুলিশের তৈরি সিটের চার্জশিটে, খুনের অভিযোগ খারিজ করে দেওয়া হলেও, এই প্রশ্নগুলির উত্তর মেলেনি, যার ফলে তরুণ ছাত্রনেতার মৃত্যু নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। 

আরও পড়ুন: Anis Khan Death : ‘খুন হননি আনিস খান’ চার্জশিটে দাবি SIT এর

আনিসের দাদা সাবির খানের বক্তব্য, "প্ল্যান করে মার্ডার করতে এসেছে। যদি প্ল্যান মার্ডার না হয়, আশপাশে ফোর্স থাকবে, ফোর্স ছিল কেন? আমার বাবাকে বন্দুক বুকে ধরে একজন দাঁড়িয়ে থাকবে কেন?  বাঁকড়ের রাস্তা দিয়ে আসবে কেন, মেন রাস্তা দিয়ে আসবে।" 

আনিসের বাবার দাবি, ওই রাতে পুলিশ এবং সিভিক ভলান্টিয়াররা সটান উপরে উঠে যান।  তার কিছু ক্ষণ পরই, তিনতলা থেকে আছড়ে পড়েন আনিস। এর আগে, ১৮ এপ্রিল আনিসকাণ্ডে হাইকোর্টে, ৮২ পাতার রিপোর্ট জমা দেয় সিট। তাতে পুলিশের সিঁড়ি দিয়ে ওঠার বিষয়টির উল্লেখ নেই কেন, প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা নিজেই। আনিস যদি পালাতে গিয়ে পড়ে যান, তাহলে গাফিলতির ধারা কেন থাকবে, আনিস পালাতে গিয়ে পড়ে গিয়ে থাকলে পুলিশ কেন দায়ী হবে, তাও জানতে চান বিচারপতি। কোনও অভিযোগ থাকলে সেই মর্মে আনিসকে নোটিস পাঠানো হয়েছিল কিনা, তাও জানতে চান।

পুলিশের ভূমিকায় প্রশ্ন থেকেই যাচ্ছে

তবে সোমবার সিটের চার্জশিটেও গাফিলতির জেরে মৃত্যুর ধারাই দেওয়া হয়েছে। সেই নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর কথায়, "হঠাৎ আনিস খান পুলিশ দেখে লাফিয়ে পড়বে কেন? আচ্ছা লাফিয়ে পড়ার পর পুলিশ পালিয়ে গেল কেন? কেন এই ঘটনার পর পুলিশ তার বাবাকে ডেকে কেন বললেন না আনিস পড়ে গেছে? হসপিটালে চলুন। সিটের এই রিপোর্ট থেকে স্পষ্ট, নিরপেক্ষ তদন্ত হলো না।" আনিস মামলায় এখনও বহু প্রশ্নের উত্তর অধরা বলে মনে করছেন আনিসের পরিবারও। 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget