এক্সপ্লোর

Anish Khan Death: ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে, আনিস-কাণ্ডে ধুন্ধুমার আমতায়

Anish Khan Death: বৃহস্পতিবার দুপুরে আমতা থাবার সামনে জড়ো হন শয়ে শয়ে মানুষ। থানার ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা।

হাওড়া: আইন আইনের পথে চলবে। দোষীরা শাস্তি পাবেই। এক দিন আগেই নবান্ন থেকে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু হাওড়ায় ছাত্রনেতা আনিস খানের (Anis Khan Death) মৃত্যু ঘিরে বিক্ষোভ এ বার রণক্ষেত্রের চেহারা নিল। বৃহস্পতিবার দুপুরে আনিসের বাবা সালেম খানের নেতৃত্বে আমতা থানার সামনে জড়ো হন শয়ে শয়ে মানুষ। মিছিলে ছিলেন ফুরফুরা শরিফের পিরজাদা কাসেম সিদ্দিকিও।সেখানে থানার ভিতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। সেই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশি ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাতে ধুন্ধুমার বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলেও অভিযোগ।

এ দিন দুপুরে মিছিল করে আমতা থানার সামনে পৌঁছয় বিক্ষোভকারীর দল। উত্তেজিত ভিড় থানায় ঢোকার চেষ্টা করে। তাদের বাধা দিতে এগিয়ে আসে পুলিশ। তাতে পুলিশের ব্যারিকেড ধরে টানাটানি শুরু হয়ে যায়। দফায় দফায় ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। তুলে ফেলে দেওয়া হয় গার্ডরেল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। তাতে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় আমতা থানার সামনে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

খণ্ডযুদ্ধের মধ্যে এ দিন আমতা থানার সামনে অবস্থানেও বসেন বিক্ষোভকারীরা। আনিসের পরিবারও নিজেদের দাবিতে অনড়। তাঁর বাবা সালেম খানের সাফ বক্তব্য, "সিবিআই তদন্ত চাই আমাদের.। আমাদের দাবি সিবিআই। আমার ছেলের ন্যায্য বিচারের দাবি।" আনিসের দাদা সাবির খানের বক্তব্য, "পুলিশ জানত না কীভাবে মারা গেছে? ওসি জানতেন না? এটা বিশ্বাসযোগ্য? এই জন্যই সিটের ওপর আমাদের আস্থা নেই।" আনিসের পরিবারের সদস্যরা জানিয়েছে, তাঁরা তাকিয়ে রয়েছেন হাইকোর্টের মামলার দিকে। যদিও পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল (SIT)-এর উপর আস্থা রাখতে আবেদন জানানো হচ্ছে।

আনিসের মৃত্যুর পর ৬ দিন পার হলেও, এখনও হাওড়ার আমতার রহস্যের জট কাটেনি। এই অবস্থায়, বৃহস্পতিবার মৃত ছাত্রনেতার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমনকি মৃত ছাত্রনেতার সমাধিস্থলে রাখা হয়েছে সিবিআই তদন্ত এবং সঠিক বিচারের দাবি নিয়ে পোস্টারও। সেই অবস্থাতেই মৃত ছাত্রনেতার পরিবারের সদস্যদের নিয়ে দুপুরে আমতা থানার উদ্দেশ্যে মিছিল শুরু হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget