এক্সপ্লোর

Annapurna Portal: অন্নপূর্ণা পোর্টালে ঢুকলে এবার এই লেখা দেখা যাচ্ছে? এতে ৩০০০ টাকা পাওয়ার সম্ভাবনা কতটা?

Annapurna Portal News: আবেদনপত্রে দেওয়া ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কের বিবরণ এবং অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে

কলকাতা: রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দিচ্ছে বিজেপি। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে। এবার তৃতীয় কিস্তির পালা। তার আগে হচ্ছে ভেরিফিকেশন।           

অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পর স্ট্যাটাস চেক করতে গিয়ে অনেকের স্ক্রিনে 'Under Process' অথবা 'Under Enquiry' লেখা দেখা যাচ্ছে। এই দুই স্ট্যাটাসের অর্থ কী এবং এতে ৩০০০ টাকা পাওয়ার সম্ভাবনা কতটা, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাজ্য সরকার।

সরকারি তথ্য অনুযায়ী, 'Under Process' দেখানোর অর্থ হল আবেদনকারীর জমা দেওয়া নথি ও তথ্য যাচাইয়ের কাজ চলছে। আবেদনপত্রে দেওয়া ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কের বিবরণ এবং অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে। এই পর্যায়ে আবেদন এখনও অনুমোদিত হয়নি।   

অন্যদিকে, 'Under Enquiry' স্ট্যাটাসের অর্থ হল আবেদনটি আরও বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনে ফিল্ড ভেরিফিকেশন বা অতিরিক্ত তথ্য যাচাই করতে পারেন সরকারি আধিকারিকরা। তাই এই স্ট্যাটাস দেখালেই টাকা নিশ্চিত বলে ধরে নেওয়া ঠিক হবে না।                                              

যাচাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে আবেদনকারীর স্ট্যাটাস 'Payment Processing'-এ পরিবর্তিত হতে পারে। সাধারণত এই স্ট্যাটাস দেখানোর পরই প্রকল্পে নাম নথিভুক্ত হয় এবং যোগ্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে ৩০০০ টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।                           

সরকার আবেদনকারীদের পরামর্শ দিয়েছে, স্ট্যাটাসে 'Under Process' বা 'Under Enquiry' দেখলে আতঙ্কিত হওয়ারও প্রয়োজন নেই, আবার টাকা নিশ্চিত ভেবে নিশ্চিন্ত হওয়ারও কারণ নেই। নিয়মিত পোর্টালে স্ট্যাটাস পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করুন। পাশাপাশি OTP, ব্যাঙ্ক PIN বা ব্যক্তিগত তথ্য কাউকে শেয়ার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।                                                                

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Advertisement

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget