এক্সপ্লোর

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?

যোগ্য আবেদনকারীরাই পাবেন প্রকল্পের টাকা, বাতিল আবেদনগুলি ফের খতিয়ে দেখার ইঙ্গিত

কলকাতা: অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র বাতিল হওয়া নিয়ে জল্পনার মধ্যেই বড় বার্তা দিলেন বিজেপি বিধায়ক সোমা ঠাকুর। তাঁর বক্তব্য, যাঁদের আবেদনপত্র বাতিল হয়েছে, সেই সব ক্ষেত্রে কারণ খতিয়ে দেখা হবে। তবে যাঁরা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন, তাঁরাই সরকারি আর্থিক সহায়তা পাবেন।

বর্তমানে অন্নপূর্ণা যোজনার নথি যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতিতে বহু আবেদনকারী জানতে চাইছেন, তাঁদের আবেদন গৃহীত হয়েছে কি না এবং কবে অ্যাকাউন্টে টাকা আসবে। এই আবহেই সোমা ঠাকুর জানান, আবেদন করার সময় ভুল তথ্য দেওয়া হলে বা দেরিতে আবেদন করলে তার দায় সরকারের নয়। অনেক আবেদন বাতিল হয়েছে ঠিকই, তবে কেন বাতিল হয়েছে, তা সমীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হবে। আবেদনকারীর বা তাঁর স্বামীর কোনও সরকারি চাকরি বা সরকারি পরিষেবার সঙ্গে সংযোগ রয়েছে কি না, তাও যাচাই করা হবে।

বিধায়ক আরও বলেন, প্রকৃত যোগ্য উপভোক্তাদেরই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এখনও যাঁরা টাকা পাননি, তাঁদের উদ্বিগ্ন না হয়ে অপেক্ষা করার পরামর্শ দেন তিনি। তাঁর দাবি, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে অনুদানের টাকা পৌঁছে যাবে।

এর আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ৩০ অগাস্টের মধ্যে যোগ্য আবেদনকারীদের নাম চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। বর্তমানে নথি যাচাইয়ের কাজ চলছে এবং যাচাই শেষ হওয়ার পর যোগ্যদের অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা দেওয়া হবে।            

সরকারি সূত্রের বক্তব্য অনুযায়ী, এই ভেরিফিকেশন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা এবং অযোগ্য আবেদনকারীদের বাদ দিয়ে প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখা। সেই কারণেই বাতিল হওয়া আবেদনগুলিও প্রয়োজন অনুযায়ী পুনরায় পর্যালোচনা করা হতে পারে।               

সম্প্রতি উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আবেদনের নথি যাচাইয়ের কাজ চলবে ৩০ আগস্ট পর্যন্ত। যে সকল যোগ্য আবেদনকারীরা এখনও টাকা পাননি, তাঁদের চিন্তার কিছু নেই শীঘ্রই তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাচাইয়ের প্রক্রিয়া চলছে জোরকদমে। ধাপে ধাপে https://socialregistry.wb.gov.in/ পোর্টালে আপডেট করা হচ্ছে আবেদনের স্ট্যাটাস। ফলে যাঁরা এতদিন আবেদন গ্রহণ হয়েছে কি না, বাতিল হয়েছে কি না বা আন্ডার এনকোয়েরি দেখতে পাচ্ছিলেন, তাদের আবেদনের পরিস্থিতি কী আছে তা একবার দেখে নিতে পারবেন সহজেই।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Weather Alert : পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Advertisement

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget