এক্সপ্লোর

Annapurna Yojana: এখনও পর্যন্ত কত জন অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

 মুখ্যমন্ত্রী বলেন, এই শিবিরগুলিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য উপভোক্তাদের নথিভুক্তকরণ করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য একটি স্বচ্ছ ও নির্ভুল উপভোক্তা তালিকা তৈরি করা।

পূর্ব মেদিনীপুর: শুরু হল  পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবির । এটি একটি নতুন নাগরিক-কেন্দ্রিক জনসংযোগ কর্মসূচি। সাধারণ মানুষের দোরগোড়ায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা এবং সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই বিশেষ শিবিরের আয়োজন করা হল। 

১৫ থেকে ১৭ জুন রাজ্যজুড়ে  চলবে জনকল্যাণ শিবির। নন্দীগ্রামে রেয়াপাড়ায় একটি অনুষ্ঠা থেকে মুখ্যমন্ত্রী কর্মসূচি শুরু করেন।  সেখানেই  একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দেন তিনি। অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা ১২ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে একটি উল্লেখযোগ্য নজির গড়েছেন। সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে । ১৫, ১৬ ও ১৭ জুন রাজ্যের প্রায় ১,১০০ স্থানে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। এতে উপকৃত হবেন রাজ্যবাসী। সরকারি নানা প্রকল্পের ফর্ম পাওয়া যাবে এখানে। মুখ্যমন্ত্রী বলেন, এই শিবিরগুলিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য উপভোক্তাদের নথিভুক্তকরণ করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য একটি স্বচ্ছ ও নির্ভুল উপভোক্তা তালিকা তৈরি করা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ করেন, আগের সরকারের আমলে চলা বিভিন্ন সরকারি প্রকল্পে এমন বহু নাম পাওয়া যাচ্ছে, যাঁরা প্রকৃতপক্ষে সুবিধা পাওয়ার যোগ্য নন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যাচাইয়ের সময় একাধিক অসঙ্গতি সামনে এসেছে। তাঁর দাবি, “যেখানেই হাত দিচ্ছি, বিগত সরকারের দুর্নীতির খোঁজ মিলছে।” তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন প্রকল্পে ভুয়ো উপভোক্তার অস্তিত্ব ধরা পড়েছে। উদাহরণ হিসেবে ডোমকলের একটি ব্লকে প্রায় সাড়ে ৩ হাজার ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পাওয়ার কথা  বলেন তিনি। এমনকি পুরুষদের নামে বিধবা ভাতা পাওয়ার ঘটনাও সামনে এসেছে বলে জানান।   শুভেন্দু অধিকারী বলেন, এই সুবিধা পাওয়ার অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের। রাজ্যের প্রকৃত নাগরিকদের অধিকার নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

কতজন অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন? 

সীমান্ত এলাকায় বিএসএফ-এর জন্য জমি হস্তান্তরের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, “শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।” মুখ্যমন্ত্রী জানান, আগামী ১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু হবে। পাশাপাশি তিনি দাবি করেন, ইতিমধ্যেই ৭৯ লক্ষ মা-বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণার যোজনা প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে।                            

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget