এক্সপ্লোর

Annapurna Bhandar: অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে 'সন্তুষ্ট' মহিলারা? ফর্ম পূরণে তথ্য জানাতে চাইছেন না অনেকেই?

অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি শুরু হতেই আবেদনকারীদের মধ্যে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া

কলকাতা: কেউ বলছেন খুব সহজ, কেউ আবার ১২ পাতার ফর্ম ফিলআপ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি শুরু হতেই আবেদনকারীদের মধ্যে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। এরই মধ্যে গ্রামে গিয়ে ফর্ম ফিলআপে সহায়তা করলেন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। 

বুধবার রাতেই অনলাইনে আপলোড করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। ১২ পাতার ফর্মে, নিজের ও পরিবার সম্পর্কে নানা তথ্য দিতে হচ্ছে আবেদনকারীদের।

যেমন, পরিবার কি মাসিক রেশন তোলে?

৩টির বেশি পাকা ঘর আছে কি? 

পরিবারের সব সদস্য মিলে মোট জমির পরিমাণ কত? 

পরিবারে কারও চারচাকা গাড়ি আছে কি?

স্বাস্থ্যবিমা আছে কি?

পরিবারের সদস্যরা কী ধরনের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত?

ইতিমধ্য়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ করেছেন 

যাদবপুরের বাসিন্দা তনুশ্রী কর্মকার থেকে বাঘাযতীনের বাসিন্দা গৃহবধূ সুনন্দা মালাকার। তিনি বলেন, 'খুব কঠিন না। যা যা আপনাদের কাছে ডকুমেন্টস আছে সেই অনুযায়ী এটা ফিলআপ করতে হবে। যাদের পাওয়ার দরকার তাঁরা পাবেন। অযথা কাউকে দিয়ে জিনিসটা নষ্ট হবে না। আমার মনে হয় এটা সুষ্ঠু পথে এগোচ্ছে'। 

আরেক অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী সুনন্দা মালাকার বলেন, 'না মোটেও কঠিন নয়। আমি অনলাইন থেকে এটাকে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে নেওয়ার পর ফিলআপ করছি। যবে জমা দেওয়ার জমা দিয়ে দেব। স্বচ্ছভাবে করার জন্য যেটুকু প্রক্রিয়া রয়েছে, যেটুকু করা দরকার সেটুকুই করছি। সমস্ত সোজা ভাষায় লেখা'। 

তবে অনেকে এক্ষেত্রে ভিন্নমত। সন্তোষপুরের বাসিন্দা বলেন, 'অন্নপূর্ণার ফর্ম ফিলআপ করব না। ১২ পাতার ফর্ম। বাড়ির দলিল চাইছে। পাকা বাড়ি কিনা জানতে চাইছে। হাজব্যান্ড ডিটেলস চাইছে এগুলো দেওয়া যায় নাকি?'  বিজয়গড়ের বাসিন্দা গৃহবধূ পূজা সাহার মন্তব্য, নিজের সম্পর্কে তথ্য দিতে কোনও আপত্তি নেই। তিনি বলেন, 'যে ফর্মটা এসেছে সেটা খুবই সহজ। মানুষ খুব ভয় পাচ্ছে, কী দিতে হবে, কী ফিলআপ করতে হবে আদৌ পাব কিনা। এটাই বেস্ট। আমি মনে করি এটাই বেস্ট'।

পঞ্চসায়রের বাসিন্দা মুনমুন দে আবার অন্য কথা বলছেন। তিনি বলেন, 'শুধু আমরা কেন বহু প্রান্তিক মানুষই দিতে পারবে না। এত তো তথ্য দেওয়ার দরকার ছিল না। আমাদেরকে ভোটের আগে যেই ফর্ম দেখানো হয়েছিল সেটায় তো এক কিছু ছিল না'। 

যদিও, সমস্ত আবেদনকারীকেই আশ্বস্ত করেছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী। তিনি বলেন, 'আমরা প্রথমে ভেবেছিলাম ফর্মটা আমরা আনব না। যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাঁরাই অন্নপূর্ণা পাবেন। কিন্তু শুভেন্দু অধিকারী যেমনটা বলেছেন প্রচুর ভুয়ো লোক ঢুকে আছে এর মধ্যে। তাই ফর্মটা আনতে হয়েছে'।

বৃহস্পতিবার বাঁকুড়ায় অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপে সহায়তার জন্য গ্রামে ঘুরলেন বিজেপি বিধায়ক। বিডিও-কে সঙ্গে নিয়ে আদিবাসী গ্রামে গিয়ে ফর্ম ফিলআপে সহায়তা করলেন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার একাধিক ব্লকেও শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Advertisement

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget