এক্সপ্লোর

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?

যখন যখন নথি যাচাই করে, যে যে যোগ্য প্রাপক প্রমাণিত হবেন, তখনই তাঁরা পরের মাসে প্রাপকের তালিকায় ঢুকে পড়বেন। 


কলকাতা : গত ২ মাসে ২ ধাপে যোগ্য আবেদন কারীরা পেয়ে গিয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা। তবে বহু নারীই এখনও পাননি বলে অভিযোগ করছেন। অনেকে নিজেকে যোগ্য বলে দাবি করলেও , টাকা পাননি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তারা কি আশা করতে পারেন যে অগাস্ট মাসে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ? মুখ্যমন্ত্রীর কথায়,"অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার-ভেরিফিকেশনে। ৩০ অগাস্টের মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য তাঁরা পেয়ে যাবেন।" অর্থাৎ, নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর যোগ্যতার শর্ত পূরণকারী সকল আবেদনকারীই অগাস্ট মাসে এই প্রকল্পের সুবিধা হাতে পাবেন। স্ট্যাটাস চেক করতে কোনো সমস্যা হলে সরকারি হেল্পলাইন বা নির্দিষ্ট পোর্টালে যোগাযোগ করা যেতে পারে। আর এমনও হতে পারে, অন্নপূর্ণা যোজনায় আপনার নথিগুলি এখনও যাচাই বা ভেরিফাই হয়নি পুরোটা। তাই তা পেন্ডিং আছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে এই মাসের শেষ অবধি ভেরিফিকেশনের সময় রয়েছে। তাই যখন যখন নথি যাচাই করে, যে যে যোগ্য প্রাপক প্রমাণিত হবেন, তখনই তাঁরা পরের মাসে প্রাপকের তালিকায় ঢুকে পড়বেন। 
 
এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, শুরু থেকেই সরকারের লক্ষ্য ছিল, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রকৃত সুবিধাভোগীরা যেন অন্নপূর্ণা যোজনার সুবিধাও পান।  কিন্তু দেখা যায়, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের মধ্যে এমন অনেকের নাম রয়েছে, যাঁদের প্রকৃতপক্ষে এই প্রকল্পের আওতায় থাকার কথা নয়। তাঁর অভিযোগ, এমনও কিছু ব্যক্তি রয়েছেন যারা আয়কর দেন বা যোগ্যতার নিরিখে সুবিধা পাওয়ার কথা নয়, অথচ তাঁদের নাম তালিকায় এসেছে। এই কারণেই পরবর্তীকালে প্রকল্পের কিছু নিয়মে পরিবর্তন আনা হয় বলে তিনি জানান।

কিন্তু আপনি যদি আবেদনকারী হন, আর এখনও টাকা না-পেয়ে থাকেন, তাহলে আপনার আবেদনটি কোন অবস্থায় আছে, কীভাবে বুঝবেন, দেখে নিন। অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখে নিন কী দেখাচ্ছে।  বিভিন্ন স্ট্যাটাসের অর্থ এবং প্রয়োজনীয় 
অনুমোদিত (Verified/Approved) লেখা থাকলে বুঝবেন, আপনার আবেদন অনুমোদিত হয়েছে। এক্ষেত্রে আপনাকে আর কিছু করতে হবে না। নিয়ম অনুসারে আপনার টাকা পেয়ে যাওয়ারই কথা। রিজেক্টেড (Rejected) লেখা থাকলে বুঝতে হবে, কোনও কারণে আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে থাকতে পারে। দরকারে বিডিও অফিসে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করুন। Pending at BDO Office, এমন লেখা থাকার  অর্থ আবেদন জমা পড়েছে, তবে তা যাচাইয়ের পর্যায়ে আছে। সরকারি নির্দেশ অনুসারে এই মাসেই যাচাইয়ের পদ্ধতি শেষ হওয়ার কথা। ব্যাংক অ্যাকাউন্ট অবৈধ, এমন লেখা থাকার অর্থ,  ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা হচ্ছে। এক্ষেত্রও বিডিও অফিসে গিয়ে কথা বলুন। 

কেউ যদি এখনও না টাকা পেয়ে থাকেন, তাহলে  যোগ্য প্রার্থীরা নিশ্চিতভাবেই টাকা পাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে অনলাইনে স্ট্যাটাস যাচাই করে ফেলুন।  

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget