এক্সপ্লোর

Recruitment Corruption: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র নজরে আরও এক মানিক ঘনিষ্ঠ

নিয়োগ দুর্নীতির মামলায় এতদিন গ্রেফতার হয়েছেন রাজনৈতিক নেতা এবং শিক্ষাজগতের একদা দণ্ডমুণ্ডের কর্তারা!

সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিন্হা ও রঞ্জিত সাউ, কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় এবার ইডি-র (Enforcement Directorate) নজরে মানিক-ঘনিষ্ঠ প্রাথমিক শিক্ষা পর্ষদের এক অস্থায়ী কর্মী। সূত্রের খবর, নিয়োগ-দুর্নীতির তদন্তে উঠে এসেছে পর্ষদের অ্যাকাউন্টস্ বিভাগের চুক্তিভিত্তিক কর্মীর নাম। চাকরি বিক্রি চক্রের সঙ্গে কি জড়িত ওই কর্মী? জানতে সল্টলেকের (Saltlake) AC ব্লকে অর্ণব বসু নামে ওই কর্মীর বাড়িতে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেশ কিছু নথিও বাজেয়াপ্ত হয়েছে বলে সূত্রের খবর।

গ্রেফতার একাধিক: নিয়োগ দুর্নীতির মামলায় এতদিন গ্রেফতার হয়েছেন রাজনৈতিক নেতা এবং শিক্ষাজগতের একদা দণ্ডমুণ্ডের কর্তারা! এবার ইডির আতসকাচের তলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের এক চুক্তিভিত্তিক কর্মী! শাসক ও বিরোধীদের একের পর এক কর্মসূচিতে তুঙ্গে ওঠা রাজনীতির পারদের ছোঁয়ায় বুধবার যখন ব্লকব্লাস্টার, ঠিক সেইসময় ফের সল্টলেকে অভিযান চালাল ইডি। কোথায় কোথায় ছড়িয়ে নিয়োগ দুর্নীতির জাল?

ইডি সূত্রে কী খবর? নিয়োগ-দুর্নীতিকাণ্ডে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাকাউন্টস্ বিভাগের চুক্তিভিত্তিক কর্মী অর্ণব বসুর দিকে নজর গোয়েন্দাদের। এদিন দুপুর ১টা নাগাদ অর্ণব বসুর সন্ধানে সল্টলেকের AC ব্লকে শ্বশুরবাড়িতে হানা দেন ইডি-র অফিসাররা। পরিবার সূত্রে খবর, ঘরজামাই হিসাবে শ্বশুরবাড়িতে থাকেন অর্ণব।

ইডি সূত্রে খবর, ধৃত প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে জেরা করে উঠে এসেছে অর্ণবের নাম। ২০১০-এ চুক্তিভিত্তিক কর্মী হিসাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাকাউন্টস্ বিভাগে যোগ দেন মানিক-ঘনিষ্ঠ অর্ণব বসু। ইডি সূত্রে খবর, মানিক ভট্টাচার্যের নির্দেশে জেলার বিভিন্ন এজেন্ট ও নিয়োগ কর্তার সঙ্গে যোগাযোগ রাখতেন অর্ণব।  

তবে কি চাকরি বিক্রি-চক্রের অংশীদার ছিলেন অর্ণব বসু? ইডি সূত্রে খবর, অর্ণব বসুর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র। নিয়োগ সংক্রান্ত কোনও আর্থিক লেনদেন মানিক-ঘনিষ্ঠ অর্ণবের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হয়েছিল কিনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে, বুধবারই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রোমোটার অয়নের স্ত্রী কাকলি শীল ইডি দফতরে এসে বেশ কিছু নথি জমা দেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন: West Midnapore: সমবায়েও টাকা 'নয়ছয়', কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

গতকালই কলকাতার যশোর রোড ও গুরুসদয় রোডে ২ জন চার্টার্ড অ্যাকাউন্ট্য়ান্টের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। মুম্বইয়ে হাওয়ালা সংক্রান্ত একটি মামলার সূত্রেই তল্লাশি চালানো হয় বলে খবর সূত্রের। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি।

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget