এক্সপ্লোর

Raghban Committee : ওষুধ আছে, কিন্তু নেই র‍্যাগিং-রোগ রুখতে প্রয়োগ ! দেড় দশক আগেই রাঘবন কমিটির সুপারিশে ঠিক কী কী ছিল ?

Supreme Court of India : সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের আক্ষেপ, 'সুপারিশের অর্ধেকও যদি মেনে চলা হত, তাহলে ছেলেটাকে এভাবে প্রাণ হারাতে হত না।'

সুদীপ্ত আচার্য, আবির দত্ত ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং রুখতে প্রায় দেড় দশক আগে একগুচ্ছ সুপারিশ করেছিল রাঘবন কমিটি (Raghaban Committee)। র‍্যাগিং আটকাতে বারবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। কিন্তু তারপরও যাদবপুরের ছাত্রমৃত্য়ুতে উঠল সেই র‍্যাগিংয়ের অভিযোগ। ২০০৯ সালে সুপ্রিম কোর্টের যে বেঞ্চ র‍্যাগিং-বিরোধী নির্দেশ দিয়েছিল, তাতে ছিলেন বিচারপতি অশোক গঙ্গোপাধ্য়ায়। যাদবপুরের ঘটনায় তাঁর গলায় শোনা গেছে আক্ষেপের সুর।

ওষুধ আছে, কিন্তু তার প্রয়োগ নেই ! আর তাই আজও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শরীরে, রয়ে গেছে র‍্যাগিংয়ের মতো অসুখ ! যার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন নদিয়ার মানুষটি। সন্তান হারানোর যন্ত্রণা, গত কয়েকদিনে জীবনটাকে ছারখার করে দিয়েছে। দিন যত যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্য়ুতেও সেই র‍্যাগিংয়ের তত্ত্বই ক্রমশ জোরাল হচ্ছে। অথচ, র‍্যাগিং রুখতে আজ থেকে প্রায় দেড় দশক আগে নির্দেশ দিয়েছে স্বয়ং সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। একই উদ্দেশে একগুচ্ছ সুপারিশ করেছে রাঘবন কমিটি। রয়েছে UGC-র নির্দেশিকাও। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের আক্ষেপ, 'সুপারিশের অর্ধেকও যদি মেনে চলা হত, তাহলে ছেলেটাকে এভাবে প্রাণ হারাতে হত না।'

১৯৯৯ সালে একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে UGC-কে র‍্যাগিং রুখতে নির্দেশিকা জারির কথা বলেছিল সুপ্রিম কোর্ট। ২০০১ সালে একটি মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কোনও ছাত্র র‍্যাগিংয়ের শিকার হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এফআইআরের দায়িত্ব নিতে হবে। ২০০৭ সালে কেরলের একটি মামলার প্রেক্ষিতে রাঘবন কমিটি তৈরি করেছিল সুপ্রিম কোর্ট। এই কমিটির মাথায় ছিলেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর আর কে রাঘবন (RK Raghban)।

র‍্যাগিং রুখতে একগুচ্ছ সুপারিশ করেছিল সেই কমিটি, যেমন, হস্টেলে সিনিয়র ও জুনিয়রদের আলাদা রাখতে হবে। UGC-র ফোন নম্বর চালু করতে হবে, যেখানে সরাসরি যোগাযোগ করা যায়। তা নিয়ে প্রচার চালাতে হবে। এরপর আবার, ২০০৯ সালে র‍্যাগিং রুখতে বেশ কিছু নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি অরিজিত্‍ পাসায়াত ও অশোক গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ ৷সেখানেও বলা হয়, হস্টেলে নতুন ও পুরনো পড়ুয়াদের আলাদা রাখতে হবে।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মনোবিদদের সাহায্যে সেল তৈরি করতে হবে। নতুন ও পুরনো পড়ুয়াদের নিয়ে যৌথ কর্মশালার মতো পদক্ষেপ করতে হবে।
অ্যান্টি র‍্যাগিং কমিটি এবং অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড তৈরির বিষয়টি বাধ্যতামূলক করতে হবে। কিন্তু, তার প্রায় দেড় দশক পরও এক পড়ুয়ার মৃত্য়ুতে
উঠছে র‍্যাগিংয়ের অভিযোগ। যা শুনে আক্ষেপের সুর ঝরে পড়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্য়ায়ের গলায়। যিনি নিজে র‍্যাগিং রুখতে নির্দেশ জারি করেছিলেন।



আরও পড়ুন- প্রাণের বিনিময়ে নড়ল টনক? যাদবপুরের হস্টেলে র‍্যাগিং বিরোধী হোর্ডিং


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget