এক্সপ্লোর

Anubrata Mandal Arrested: গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত, বন্ধ দরজা থেকে ফিরে গেল ধেনু

Cattle Smuggling Case: এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। ভিতর থেকে সেই সময় দরজা বন্ধ ছিল বলেই ঠাহর হয়।

কলকাতা: 

‘মাঝে মাঝে কেঁদে ফেলে না জানি কি খেয়ালে;
মাঝে মাঝে তেড়ে ওঠে, মাঝে মাঝে রেগে যায়,
মাঝে মাঝে কুপোকাৎ দাঁতে দাঁত লেগে যায়।’

সুকুমার রায়ের ‘ট্যাঁশ গরুর’ সঙ্গে চেহারায় মিল নেই একেবারেই। ডায়েটের বাহারও ধরা যায়নি ক্যামেরায়। কিন্তু অনুব্রত মণ্ডল (Anubrata Mandal Arrested) গ্রেফতার হওয়ার পর তাঁর দরজাতেই হাজির হল অবলা প্রাণী। বাড়ির দরজা তখন বন্ধ। বাইরে থেকে তালা ঝুলতে দেখা না গেলেও, ভিতর দেখে বন্ধ করে রাখা ছিল বলে ঠাহর হয়। তার সামনেই খানিক ক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল একটি গরুকে। 

গ্রেফতারির পর পরই অনুব্রতর বাড়ির দরজায় হাজির গরু 

বৃহস্পতিবার সকালে বোলপুরের ওই বাড়ি থেকেই বীরভূমের তৃণমূল (TMC) সভাপতি অনুব্রতকে (Anubrata Mandal) গ্রেফতার করে সিবিআই (CBI)। অনুব্রতকে বাড়ি থেকে বার করে গাড়িতে চাপিয়ে নিয়ে চলে যায় তারা। তার পরও বেশ কিছু ক্ষণ ভিড় জমেছিল বাড়ির চারপাশে। কিন্তু বেলা যত বাড়ে, ততই পাতলা হতে শুরু করে ভিড়। একটা সময় কার্যতই শুনশান হয়ে যায় অনুব্রতর বাড়ির চারপাশ। আর তখনই আগমন ঘটে অবলা প্রাণীটির। 

এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। ভিতর থেকে সেই সময় দরজা বন্ধ ছিল বলেই ঠাহর হয়। দরজার পাশের দেওয়ালে অনুব্রতর সঙ্গে সাক্ষাতের সময়কাল, বিধি লেখা কাগজ সেঁটে রাখা ছিল। তাতে লেখা, ‘জেলা সভাপতির বাড়িতে সাক্ষাৎ করার জন্য কেউ ভিড় করবেন না। সাক্ষাৎ করার জন্য জেলা পার্টি অফিসে বেলা ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত যোগাযোগ করুন’।

আরও পড়ুন: Anubrata Mandal Arrested: ‘তুমি কেমন কবি, নামের অপমান’, অনুব্রতর বাক্যবাণ থেকে রেহাই পাননি শঙ্খ ঘোষও

তবে অবলা প্রাণী না পড়তে পারে দেওয়ালের লিখন, না রাজনৈতিক উত্তাপ আঁচ করার ক্ষমতা রয়েছে তার। তাই কয়েক ঘণ্টা আগে যে দরজা দিয়ে বেরিয়ে সিবিআই-এর গাড়িতে উঠেছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা, সেই দরজার সামনেই এসে দাঁড়ায় সে। খানিক ক্ষণ ঘোরাঘুরি করে সামনের দিকে এগিয়ে যায়। কয়েক পা এগিয়ে আবার থমকে দাঁড়ায়। কী মনে করে পিছন ফিরে তাকায় একবার। তার পর ফের এগিয়ে যায় সামনের দিকে। 

গরুপাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার অনুব্রত

গরুপাচার মামলায় অনুব্রতর গ্রেফতারি আর তার পর পরই তাঁর দরজায় গরুর আগমন, তার নানা ব্যাখ্যাও উঠে এসেছে। কটাক্ষের সুরে বিরোধীরা বলেছেন, পাচারকারীর চোখরাঙানি নেই, তাই গরুও নিরাপদে হাওয়া খেতে বেরিয়েছে বোলপুরের রাস্তায়। ‘পাচারকারী’ অুব্রত থাকাকালীন খুঁটিতে বাঁধা পড়ে থাকতে হতো, এখন গরুর দল মুক্ত বলেও কটাক্ষ করেছেন কেউ কেউ। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget