এক্সপ্লোর

Anubrata Mandal Arrested: ‘তুমি কেমন কবি, নামের অপমান’, অনুব্রতর বাক্যবাণ থেকে রেহাই পাননি শঙ্খ ঘোষও

Anubrata Mandal Remarks: ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে বীরভূমে বিরোধীদের দমিয়ে রাখার অভিযোগ উঠেছিল। তা নিয়ে ‘মুক্ত গণতন্ত্র’ নামক কবিতা লিখেছিলেন শঙ্খ ঘোষ।

কলকাতা: মুখে কুলুপ আঁটার ধাত একেবারেই ছিল না তাঁর। বরং কথায় কথায় বাক্যবাণ ছুটত মুখে। কখনও তাঁর নিশানায় থাকতেন বিরোধী শিবিরের নেতারা। কখনও আবার নির্বাচন কমিশনের আধিকারিকদেরই তীব্র কটাক্ষ করতে দেখা গিয়েছে তাঁকে। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বাক্যবাণ থেকে রক্ষা পাননি প্রয়াত কবি শঙ্খ ঘোষও। 

বিতর্কিত মন্তব্যের জন্য একাধিক বার খবরের শিরোনামে উঠে এসেছেন অনুব্রত

২০১৮ সালের পঞ্চায়েত ভোটে বীরভূমে বিরোধীদের দমিয়ে রাখার অভিযোগ উঠেছিল। তা নিয়ে ‘মুক্ত গণতন্ত্র’ নামক কবিতা লিখেছিলেন শঙ্খ ঘোষ।
‘মুক্ত গণতন্ত্র’ কবিতায় শঙ্খ ঘোষ লিখেছিলেন—
 
যথার্থ এই বীরভূমি-
উত্তাল ঢেউ পেরিয়ে এসে
পেয়েছি শেষ তীরভূমি-
 
দেখে খুলে তোর তিন নয়ন
রাস্তা জুড়ে খড়্গ হাতে
দাঁড়িয়ে আছে উন্নয়ন।
 
সবাই আমার কর‌ তোয়াজ-
ছড়িয়ে যাবে দিগ্ বিদিকে
মুক্ত গণতন্ত্র আজ।
 
শঙ্খ ঘোষের লেখা এই কবিতা নিয়ে পথে নামেন বিদ্বজনেরাও। তাতেই অনুব্রতর রোষে পড়েন কবি। একটি সভায় তাঁকে বলতে শোনা যায়, ‘এক কবি আছে, কবি। আমরা জানতাম, রবীন্দ্রনাথ কবি, আমরা জানি, নজরুল কবি। উনি নাকি বলছেন, আমাকে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। আমি এখনও বলছি, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। মিথ্যাবাদী কবি আমি নই। উন্নয়ন কি রাস্তায় দাঁড়িয়ে নেই? এটা অস্বীকার করতে পারবেন?’’
 
 
শঙ্খ ঘোষের ওই কবিতায় শাসকদলের প্রতি শ্লেষ ছিল বলে মনে করেন অনেকেই। সেই সূত্রেই কবির উদ্দেশে অনুব্রত বলেন, ‘‘কবি, তুমি দেখতে পাওনা? পিঠের চামড়াটা গুটিয়ে নুন-লঙ্কা মাখিয়ে দেব যখন বলেন দিলীপ ঘোষ, তুমি কেমন কবি? তুমি কী ধরনের কবি? নাম তোমার শঙ্খ। রাখাটা ভুল হয়েছে। শঙ্খের অপমান করা হয়।’’
 
গরুপাচার মামলায় সিবিআই-এর হাতে অনুব্রত গ্রেফতার হওয়ার পরই বিভিন্ন সময় তাঁর নানা মন্তব্য এখন ফিরে আসছে সকলের স্মৃতিতে। শঙ্খ ঘোষের উদ্দেশে তাঁর এই কটাক্ষও ভোলেননি অনেকেই। 
 
গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত
 
আসানসোল আদালত এ দিন অনুব্রতকে ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠিয়েছে। তার পরই কলকাতার উদ্দেশে অনুব্রতকে নিয়ে রওনা দেয় সিবিআই। তাঁকে নিজাম প্যালেসে আনা হচ্ছে বলে জানা গিয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget