এক্সপ্লোর

Cattle Smuggling Case: বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব দিল সিবিআই; হিসাব বহির্ভূত সম্পত্তি পেলে পেনাল্টি দিতে পারি: অনুব্রত

Anubrata Mandal Arrested: ১৪ দিনের হেফাজত শেষে বুধবার অনুব্রতকে ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলে সিবিআই।

কলকাতা: সিবিআই বিচারককে হুমকি-চিঠির প্রসঙ্গে নিজে থেকে তদন্ত দাবি করেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এ বার আদালত কক্ষেই সিবিআই-কে (CBI) কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বীরভূমের তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল" href="https://bengali.abplive.com/topic/anubrata-mandal" data-type="interlinkingkeywords">অনুব্রত। হিসেব বহির্ভূত সম্পত্তি পাওয়া তিনি আয়কর দফতরকে পেনাল্টি দিতে পারেন বলে জানিয়েছেন। 

শুধু সন্দেহের বশে হেফাজত চাইছে সিবিআই, দাবি অনুব্রতর আইনজীবীর

১৪ দিনের হেফাজত শেষে বুধবার অনুব্রতকে ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে (Asansol Special CBI Court) তোলে সিবিআই। সেখানে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রতর গ্রেফতারির আর্জি জানান অনুব্রতর আইনজীবী। অন্য দিকে, অনুব্রতকে প্রভাবশালী বলে উল্লেখ করে জামিনের বিরোধিতা করেন সিবিআই-এর আইনজীবী। বরং আরও ১৪ দিন তাঁর হেফাজত চাওয়া বয়েছে। 

সেই নিয়ে সওয়াল জবাব চলাকালীনই এ দিন অনুব্রতর আইনজীবী, মক্কেলের হয়ে বলেন, "হিসাব বহির্ভূত সম্পত্তি পাওয়া গেলে আয়কর দফতরকে পেনাল্টি দিতে পারি। আমার মক্কেলকে সবাই চেনেন। মুখ্যমন্ত্রী আমাকে চেনেন, এটা কি দোষ? মামলার এফআইআর-এ নামই নেই অনুব্রতর। প্রত্যেক বার সিবিআই প্রভাবশালীতত্ত্ব খাড়া করে। কিন্তু এর সপক্ষে কোনও প্রমাণ নেই। এফডি রয়েছে, ব্যাঙ্কে রেখেছে, আমার মক্কেল কিছু লুকোয়নি। কাল সিবিআই রেজিস্ট্রি অফিসে গিয়েছিল, আমার মক্কেলের নামে কিছু পেয়েছে? আমার মক্কেলের বয়স ৬৫, সিওপিডি সহ অনেক শারীরিক সমস্যা। শর্তাধীন জামিন দেওয়া হোক।"

আরও পড়ুন: Anubrata Mondal : ‘আমি কি সিবিআই তদন্ত চাইতে পারি?’ বিচারকের হুমকি-চিঠি প্রসঙ্গে আইনজীবীকে বললেন অনুব্রত

জামিন না দিলে ৪৮ ঘণ্টা পর পর অনুব্রতর মেডিক্যাল অ্যাসিস্ট্যান্সের আবেদনও জানান তাঁর আইনজীবী। কিন্তু সিবিআই-এর আইনজীবী পাল্টা বলেন, "এটা একটা চেন বিজনেস, একজন নয়, অনেকে জড়িত। অনেক ষড়যন্ত্রকারী রয়েছে। এই কেলেঙ্কারিতে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। গোটা কেলেঙ্কারিতে পরিবহণের ভূমিকা উল্লেখযোগ্য। গরুপাচারের ক্ষেত্রে আমরা অনেকের জবানবন্দি রেকর্ড করেছি। সেখানেই প্রধান নাম উঠে এসেছে অনুব্রতর। বিএসএফের ভূমিকা নিয়েও সিবিআই তদন্ত করছে, একজন গ্রেফতার হয়েছে। অনেক সরকারি কর্মচারীর ভূমিকা পেয়েছে সিবিআই। হাট থেকে গরু নিয়ে গিয়ে সীমান্তে পাচার করা হয়েছে। এনামুল হক মাস্টারমাইন্ড, তাঁর বয়ান সায়গলের বিরুদ্ধে। সায়গল অনুব্রতর নির্দেশেই টাকা পেতেন। এটা ন্যাশনাল ক্রাইম, ছোটখাটো ক্রাইম নয়। পাচারের জন্য ট্রাকে গরু নিয়ে যাওয়া হত। অনুব্রতর ভূমিকা এখানে অনেক বড়। প্রচুর টাকা নিয়েছেন, মেয়ে ও আত্মীয়দের নামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন।"

অনুব্রতর নির্দেশেই টাকা পেতেন সায়গল, দাবি করল সিবিআই

আদালতে এ দিন ফের অনুব্রতকে ১৪ দিনের হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই। কিন্তু অনুব্রতর আইনজীবী বলেন, "শুধু সন্দেহের বশে হেফাজতে চেয়েছে সিবিআই। অনুব্রতকে নিশানা করে তদন্ত করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে তদন্ত করছে সিবিআই। অনুব্রত একটা দল করেন বলে তাঁকে নিশানা করা হচ্ছে। পশুহাট থেকে গরু কিনে সীমান্ত পার করা হলে আমার মক্কেলের ভূমিকা কোথায়? সীমান্ত দিয়ে গরু পাচার হলে তার দায়িত্ব বিএসএফের। আমার মক্কেল সেফ প্যাসেজ করে দিতেন, এর কোনও প্রমাণ নেই।"

সেরা শিরোনাম

'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
Kali Pujo Weather Updates: কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee : 'আমাকে প্রাণেই মেরে দিত, পুলিশের গালে চড় মেরেছে', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
'আমাকে প্রাণেই মেরে দিত, পুলিশের গালে চড় মেরেছে', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget