এক্সপ্লোর

Anubrata Mandal Arrested: ১৫ অগাস্ট যজ্ঞ ছিল বাড়িতে, বাঁধা হয়ে গিয়েছিল প্যান্ডেলও, তার আগেই গ্রেফতার অনুব্রত

Cattle Smuggling Case: অনুব্রতর ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, লাগাতার সিবিআই-এর ডাক পেয়ে চরম অস্বস্তিতে ভুগছিলেন অনুব্রত।

কলকাতা: গরুপাচার কাণ্ডে নাম জড়িয়েছিল আগেই। কিন্তু শোরগোল শুরু হয় সম্প্রতি। দীর্ঘ টানাপোড়েনের পর শেষমেশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) হাতে গ্রেফতার হলেন বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC)সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal Arrested)। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কার্যত ঘিরে ধরে বৃহস্পতিবার সকালে তাঁকে বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। তবে এই ঘোর সঙ্কট থেকে রক্ষা পেতে নাকি উপায় খুঁজছিলেন অনুব্রত, ঘনিষ্ঠ সূত্রে এমনও খবর সামনে আসছে। 

সিবিআই সঙ্কট থেকে মুক্তির উপায় খুঁজছিলেন অনুব্রত!

অনুব্রতর ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, লাগাতার সিবিআই-এর ডাক পেয়ে চরম অস্বস্তিতে ভুগছিলেন অনুব্রত। মুক্তির উপায় খুঁজতে, স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগাস্ট বাড়িতে যজ্ঞের তোড়জোড় শুরু করেছিলেন তিনি। সেই উপলক্ষে বাড়ির ছাদে প্যান্ডেল বাঁধাও হয়ে গিয়েছিল। কিন্তু তার চারদিন আগেই বাড়ি বয়ে গিয়ে তাঁকে গ্রেফতার করল সিবিআই।

বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত। জেলায় দেলর সভাপতি তিনি। আবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম, মঙ্গলকোট এবং কেতুগ্রামে তৃণমূল পর্যবেক্ষকের দায়িত্বেও রয়েছেন। কয়েক বছর আগে গরুপাচার কাণ্ডে নাম জড়ায় তাঁর। সম্প্রতি অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকেও গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার পরই এ বার অনুব্রতকে গ্রেফতার করা হল। 

আরও পড়ুন: Anubrata Mandal Arrested: গাড়িতে বসে দীর্ঘশ্বাস, চোখের কোণে জল, কলকাতায় আসার পথে বিধ্বস্ত চেহারা অনুব্রতর

এ দিন অনুব্রত গ্রেফতার হওয়ার পর জেলায় জেলায় উচ্ছ্বাস ধরা পড়ে বিরোধী শিবিরে। বিজেপি, সিপিএম, কংগ্রেস, ঢাকঢোল নিয়ে রপাস্তায় নেমে পড়ে। সাধারণ মানুষের মধ্যে নকুলদানা, গুড়, বাতাসাও বিতরণ করা হয়। কলকাতায় এস এন ব্যানার্জি রোডে ডিসি সেন্ট্রালের অফিসের সামনে বিজেপি উৎসব পালন করে। উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি কল্যাণ চৌবের নেতৃত্বে পথচলতি মানুষকে খাওয়ানো হয় নকুলদানা, গুড়-বাতাসা। বাসে উঠেও বিলি করা হয়।

অন্য দিকে, আসানসোলের কোর্ট মোড়ে পথচলতি মানুষকে নকুলদানা, গুড়-বাতাসা খাওয়ান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। নিজে ঢাক বাজান তিনি। বাঁকুড়াতেও পথে নামেন বিজেপি কর্মীরা। ৬০ নম্বর জাতীয় সড়কে পেয়ারাবাগান এলাকায় পথচলতি মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নকুলদানা এবং গুড়-বাতাসা বিলি করা হয়। ঢাকও বাজান বিজেপি কর্মীরা। আসানসোল আদালেত অনুব্রতকে তোলার সময় দেখানো হয় জুতোও। রব ওঠে ‘চোর’, ‘চোর’।

কলকাতার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হবে অনুব্রতকে

আসানসোল আদালত এ দিন অনুব্রতকে ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠিয়েছে। তার পরই কলকাতার উদ্দেশে অনুব্রতকে নিয়ে রওনা দেয় সিবিআই। তাঁকে নিজাম প্যালেসে আনা হচ্ছে বলে জানা গিয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget