এক্সপ্লোর

Anubrata Mandal Update: অসুস্থ অনুব্রত, এলেন এসএসকেএম-এ, উডবার্ন ওয়ার্ডে চলছে পরীক্ষা

Anubrata Mandal Update:

কলকাতা: ‌অসুস্থ অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এলেন কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM)। উডবার্ন ওয়ার্ডে পরীক্ষা-নিরীক্ষা চলছে তাঁর। জরুরি পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুব্রতর অসুস্থতার কথা জানানো হয়।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এ দিন অনুব্রতর অসুস্থতার কথা জানানো হয় তাঁদের। তার পর জরুরি ভিত্তিতে বীরভূমের তৃণমূল (TMC) সভাপতিকে হাসপাতালে ডেকে পাঠানো হয়। উডবার্ন ব্লকের ফার্স্ট ফ্লোরের একটি কেবিনে রয়েছেন তিনি। তাঁকে দেখছেন সার্জারি বিভাগের এবং মেডিসিন বিভাগের চিকিৎসক। ঠিক কী সমস্য়া হচ্ছে , তা দেখার চেষ্টা করছেন।

আরও পড়ুন: TMC Election: 'অনেক ঝড়-ঝঞ্ঝা অতিক্রম করে আজ এই জায়গায় TMC', জয়ের পর মমতা

অনুব্রতর সঙ্গে কথা বলছেন চিকিৎসকরা। তাঁর শরীরে কিছু দীর্ঘকালীন গুরুতর সমস্যা রয়েছে। সেগুলির সম্পর্কে খুঁটিনাটি জানছেন। তা থেকেই সমস্যা হচ্ছে কি না, দেখা হচ্ছে। পরবর্তী সময়ে প্রয়োজন বুঝে অন্য বিভাগের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হতে পারে। আপাতত ভর্তি না করা হলেও, কেবিনে রেখে পরীক্ষা করা হচ্ছে অনুব্রতকে। বেশ কিছু ক্ষণ সেখানে থাকতে হতে পারে তাঁকে।

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় সম্প্রতি অনুব্রতকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। অসুস্থতার কারণ দেখিয়ে গোয়েন্দাদের সামনে হাজির হননি অনুব্রত। এর পর বুধবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। সেখানে সিবিআই-এর নোটিস-কে চ্যালেঞ্জ জানান। বৃহস্পতিবার তাঁর আবেদনের শুনানি। তার মধ্যেই হাসপাতালে যেতে হল অনুব্রতকে।

এ দিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অনুব্রতর অসুস্থতা নিয়ে মুখ খোলেন। দলের চেয়ারপার্সন হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর মমতাকে অনুব্রতকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়। একই সঙ্গে বিজেপি এবং কেন্দ্রকে একহাত নেন তিনি। ভোটের সময় ইচ্ছাকৃত ভাবে সিবিআই-ইডি নামিয়ে ‘কেষ্ট’কে জ্বালাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। বিরোধীদের নিশানা করতে কেন্দ্রীয় সরকার এজেন্সিগুলিকে ব্যবহার করে বলেও দাবি করেন তৃণমূলনেত্রী।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget