এক্সপ্লোর

Anubrata Mandal: গরুপাচারকাণ্ডে সরাসরি যোগ অনুব্রতর, তাঁর নাম করে টাকা তুলতেন সায়গল! সিবিআই চার্জশিটে দাবি

Cattle Smuggling Case: চার্জশিটে সিবিআই আরও দাবি করেছে যে, পুলিশ কনস্টেবল সায়গল হোসেনের আয়ের সঙ্গে সঙ্গতি নেই সম্পত্তির।

আবির দত্ত, কলকাতা: গরুপাচারকাণ্ডে (Cattle Smuggling Case) সরাসরি যোগ রয়েছে বলে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)বিরুদ্ধে চার্জশিটে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI), খবর সূত্রের। সূত্র মারফত জানা গিয়েছে, চার্জশিটে সিবিআই দাবি করেছে যে, অনুব্রতর নাম করেই ব্যবসায়ী এনামুল হকের কাছ থেকে টাকা নিতেন দেহরক্ষী সায়গল হোসেন। গত ৭ বছরে বীরভূম (Birbhum News), মুর্শিদাবাদ ও কলকাতায় প্রচুর সম্পত্তি কেনেন সায়গল। সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেই এমন তথ্য মিলেছে বলে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই।

গরুপাচার মামলায় সিবিআই চার্জশিট অনুব্রতর বিরুদ্ধে

চার্জশিটে সিবিআই আরও দাবি করেছে যে, পুলিশ কনস্টেবল সায়গল হোসেনের (Saigal Hossain) আয়ের সঙ্গে সঙ্গতি নেই সম্পত্তির। চার্জশিটে সিবিআইয়ের দাবি, অনুব্রতর হয়ে ফোন ধরতেন সায়গল। তাঁর সঙ্গে গরুপাচারে ধৃত এনামুল হকের মোবাইলে কথোপকথনের তথ্যও কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে বলে খবর। গরুপাচার মামলায় ৯৬ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে বলে চার্জশিটে উল্লেখ সিবিআই-এর।

সূত্র মারফত জানা যাচ্ছে, অনুব্রতর হয়ে তাঁর দেহরক্ষী সায়গল গরুপাচারে সহযোগিতা করতেন। বীরভূমকে সেফ করিডর হিসেবে ব্যবহারের আশ্বাস দিয়ে ব্যবসায়ী এনামুলের কাছ থেকে টাকা নিতেন সায়গল। এভাবেই ২০১৫-২২, এই ৭ বছরে প্রচুর সম্পত্তি কেনেন অনুব্রতর দেহরক্ষী।


Anubrata Mandal: গরুপাচারকাণ্ডে সরাসরি যোগ অনুব্রতর, তাঁর নাম করে টাকা তুলতেন সায়গল! সিবিআই চার্জশিটে দাবি

সিবিআই চার্জশিট

আরও পড়ুন: Paschim Medinipur News: ইডি-সিবিআই দিয়ে হেনস্থা, দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের ডাক তৃণমূল নেতার, পাল্টা দিলীপ

সায়গলের সম্পত্তির খোঁজ করতে গিয়ে মুর্শিদাবাদে ৩৫টি, বোলপুরে ৭টি, সিউড়িতে ৮টি এবং বীরভূমের বিভিন্ন জায়গায় ৪টি সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি সূত্রের। চার্জশিটে সিবিআইয়ের দাবি, অনুব্রতর দেহরক্ষী সায়গলের সম্পত্তি রয়েছে বিধাননগরে।  নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে রয়েছে তাঁপ ফ্ল্যাট। সিবিআইয়ের দাবি, পুলিশ কনস্টেবল সায়গল হোসেনের আয়ের সঙ্গে সঙ্গতি নেই সম্পত্তির। 

সাক্ষীদের বয়ানের ভিত্তিতেই অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট!

এর পাশাপাশি, সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে, ২০১৬-১৭ অর্থবর্ষে বিনয় মিশ্র এবং বিকাশ মিশ্রকে পাঠানো হয়েছে ৬ কোটি ১০ লক্ষ টাকা। চার্জশিটে সিবিআইয়ের দাবি, অনুব্রতর হয়ে ফোন ধরতেন সায়গল। তাঁর সঙ্গে গরুপাচারে ধৃত এনামুল হকের মোবাইলে কথোপকথনের তথ্য মিলেছে। গরুপাচার মামলায় ৯৬ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে বলে চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget