এক্সপ্লোর

Anubrata Mondal : 'ওর গায়ে হাত দিয়ে দেখুক...' বলেছিলেন মমতা, অনুব্রতর গ্রেফতারির পর এখন কী বলবেন ?

Anubrata Mondal Arrested : যতই বিতর্ক হোক, যা-ই অভিযোগ উঠুক, বারবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলনেত্রী।

প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় : বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন তিনি। যতই বিতর্ক হোক, যা-ই অভিযোগ উঠুক, বারবার অনুব্রত মণ্ডলের ( Anubrata Mondal ) পাশে দাঁড়িয়েছেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee )। এবার গরু পাচার মামলায় গ্রেফতারির পর মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন? প্রশ্ন বিরোধীদের।

'..ওর গায়ে হাত দিয়ে দেখুক'
গরু পাচার মামলায় অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল! তৃণমূলের অন্যতম হেভিওয়েট বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ সভাপতি । যাঁর বিরুদ্ধে নানা সময়, নানা অভিযোগ উঠলেও, বারবার পাশে দাঁড়িয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বিরোধীরা যখন হুমকির অভিযোগে, অনুব্রত মণ্ডলের গ্রেফতারি দাবি করেছে, তখন পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন খোদ তৃণমূলনেত্রী ! তিনি বলেছিলেন, ' অনুব্রতকে অ্যারেস্ট করলে বাকিদেরও করতে হবে..ওর গায়ে হাত দিয়ে দেখুক... '

মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লু-আইড বয় বলে পরিচিত ' কেষ্ট '
অনুব্রত মণ্ডল, ডাকনাম কেষ্ট! বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লু-আইড বয় বলে পরিচিত। তাই অনুব্রত মণ্ডলের হুমকি-হুঁশিয়ারিতে যতই বিতর্ক হোক, তাঁর হয়ে ব্যাখ্যা দিয়েছেন খোদ দলনেত্রী। কখনও ওর মাথায় অক্সিজেন কম যায়....শেষ শক্তি দিয়ে থাকব ! কখনও আবার বলেন, কেষ্ট ভাল সংগঠন করে...। 

' অনুব্রতকে নিয়ে এত চেঁচামেচি কেন?'
২০১৩ সালে পাড়ুইকাণ্ড নিয়ে যখন বিরোধীদের নিশানায় অনুব্রত মণ্ডল, তখন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ' অনুব্রতকে নিয়ে এত চেঁচামেচি কেন? অনুব্রত চিঠি দিয়ে বলেছে, সে ও কথা বলতে চায়নি৷ আমি নিজের দলের লোককেও ছাড়িনি ৷ যারা অন্যায় করেছে, তাদের জেলে পুরেছি ৷ ' 

ভোটের এলেই অনুব্রতর হুমকি! কমিশনে অভিযোগ! অনুব্রতকে নজরবন্দি করে রাখা! যত কাণ্ডই ঘটুক, মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতর ওপর আস্থা হারানননি! এমনকী, অতি সম্প্রতি বগটুইকাণ্ডের পর, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেখানে যান, তখনও তাঁর পাশে ছিলেন অনুব্রতই। যাঁর মুখে সেদিন শোনা গেছিল কেস সাজানোর কথা! বগটুইকাণ্ডে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্টে একাধিকবার অনুব্রত মণ্ডলের নাম থাকায়, তাঁকে গ্রেফতারের ছক কষা হচ্ছে বলে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এবার গরু পাচার সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল।  এবার কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? অনুব্রত’র পাশেই থাকবেন? না কি দূরত্ব তৈরি করবেন? জোর জল্পনা রাজনৈতিক মহলে।
                                                                                                                                                                                                           

সেরা শিরোনাম

News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget