এক্সপ্লোর

Anubrata Mondal : 'আমি নানা ধরনের ওষুধ খাই' IC-কে হুমকিকাণ্ডে ক্ষমা চাইলেন অনুব্রত, তবে...

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় দল। তাঁকে ৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া নির্দেশ দেয় দল। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : পুলিশকর্তাকে হুমকি কাণ্ডে দলের প্রবল চাপে ক্ষমা চাইলেন কেষ্ট। পুলিশ অফিসারকে  বাছা বাছা শব্দে অপমান করেছিলেন। রেয়াত করেননি রীতি নিয়ম, পুলিশের উর্দির সম্মান। এতটাই কদর্য ছিল সেই ভাষা যে, প্রতি শব্দের পরই একাধিক বিপ-শব্দ ব্যবহার করতে হয়েছিল। সেই অডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে তাতে নিজেকে অনুব্রত মণ্ডল বলে পরিচয় দিতে শোনা যআয়। বোলপুরের আইসিকে হুমকি দিতে শোনা যায় কুৎসিত ভাষায়। সেই অডিও ক্লিপে বলা হচ্ছে ডেপুটেশন দিতে গিয়ে থানা থেকে বার করে আইসিকে পেটানো হবে। কোয়ার্টার থেকে চুলের মুঠি ধরে বের করা হবে। 

তারপর সেই অডিও ক্লিপ পোস্ট করে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজির দৃষ্টি আকর্ষণ করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। লেখেন, 'রাজীব কুমার দ্রুত এই বিষয়ে তদন্ত করে রাজ্যবাসীর কাছে জবাবদিহি করুন। তৃণমূলের নেতাদের কাছে পুলিশ সুরক্ষিত না হলে সাধারণ মানুষের কি অবস্থা!' তারপরই শোরগোল পড়ে যায়। এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় দল। তাঁকে ৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া নির্দেশ দেয় দল। 

এরপর তৃণমূলের দেওয়া সময় চার ঘণ্টা শেষ হওয়ার আগেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, 'আমি নানা ধরনের ওষুধ খাই। দিদির পুলিশের বিরুদ্ধে কউ অভিযোগ করলে মাথা গরম হয়। আমি সত্যিই দুঃখিত ', চিঠিতে লিখলেন অনুব্রত মণ্ডল । তিনি দাবি করেন, তিনি পুলিশের কাজে সহায়তাই করে থাকেন। পুলিশের পাশে দাঁড়ান। তবে  ক্ষমা চাইলেও চক্রান্তের তত্ত্বও সামনে এনেছেন তিনি। তাঁর প্রশ্ন, 'বিজেপি কীভাবে আইসির সঙ্গে আমার কথাবার্তার ফুটেজ পেল?...কোনও চক্রান্ত নেই তো?'।  কিন্তু সুকান্ত মজুমদার সাংবাদিকদের সামনে বলেন, তাঁর কাছে খবর, পুলিশের মধ্যে থেকেই অডিও ক্লিপটি ভাইরাল হয়। 

কেষ্টর হুমকি-অডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল। বলে দেওয়া হয় আগামী ৪ ঘণ্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে হবে কেষ্ট মণ্ডলকে নিঃশর্তভাবে। দলের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, 'কোনও পুলিশ আধিকারিকের প্রতি এধরনের মন্তব্য সমর্থন করে না দল'। সেই সঙ্গে কাটছাঁট করা হয় কেষ্ট মণ্ডলের নিরাপত্তাতেও। সূত্রের খবর, তাঁর একটি গাড়িও পার্টি সরিয়ে নিয়েছে। এই পরিস্থিতির চাপে অবশেষে ক্ষমা চেয়ে নেন অনুব্রত। 

এদিকে, বোলপুরের IC লিটন হালদারকে হুমকি-কাণ্ডে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। IC-র অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করেছে পুলিশ। জানিয়েছেন পুলিশ সুপার। অন্যদিকে, অনুব্রতর গ্রেফতারির দাবিতে সিউড়িতে বিজেপি বিক্ষোভ দেখায় 
সিউড়িতে পুলিশ সুপারের অফিসের সামনে।                            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget