এক্সপ্লোর

ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ

ELection Commission New App : যেখানে প্রার্থীর যাবতীয় তথ্য় থেকে নিজের পোলিং বুথ সব জানতে পারবেন এই অ্য়াপে। এবার ECINET App এনেছে ইলেকশন কমিশন (EC)।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নির্বাচন কমিশন এনেছে ECINET অ্যাপ, সব তথ্য একই প্ল্যাটফর্মে।
  • ভোটার তালিকা, ভোটকেন্দ্র, প্রার্থীর তথ্য ও অভিযোগ জানানোর সুবিধা।
  • স্মার্টফোনে সরাসরি মিলবে নির্বাচনের রিয়েল-টাইম আপডেট।
  • গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

ELection Commission New App :  অন্যের দ্বারস্থ হতে হবে না। ভোটকেন্দ্রিক সব খবর পাবেন এক অ্যাপে। যেখানে প্রার্থীর যাবতীয় তথ্য় থেকে নিজের পোলিং বুথ সব জানতে পারবেন এই অ্য়াপে। এবার ECINET App এনেছে ইলেকশন কমিশন (EC)।

কী কারণে এই অ্য়াপ এনেছে কমিশন
বর্তমান যুগে এখন ডিজিটাল পরিষেবা চাইছে দেশবাসী। হাতের মুঠোয় স্মার্টফোনেই জেনে নিতে চাইছে সবকিছু। যে কারণে সরকারি পরিষেবা সাধারণ মানুষের হাতের মুঠোয় আনতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধার্থে ও নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে কমিশন চালু করেছে তাদের বিশেষ মোবাইল অ্যাপ ‘ECINET’ (ইসিআই-নেট)। আগে ভোটার তালিকা থেকে শুরু করে ভোটকেন্দ্রের অবস্থান জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে ঘুরতে হতো, এখন একটি মাত্র অ্যাপেই পাওযা যাবে ৪০টিরও বেশি পরিষেবা।

ECINET অ্যাপটি আসলে কী ?
২০২৬ সালের জানুয়ারি মাসে দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ আয়োজিত আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাপনা সম্মেলনে এই অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এটি একটি ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম, যা সাধারণ ভোটার, প্রার্থী এবং নির্বাচন কর্মকর্তাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। ভারতের সবকটি (২২টি) সরকারি ভাষাতেই এই অ্যাপটি ব্যবহার করা যাবে।

এই অ্যাপের বিশেষ বৈশিষ্ট্যগুলি কী কী 
ভোটার কার্ডের তথ্য পাবেন এখানে : ভোটাররা সহজেই তাদের ডিজিটাল ভোটার আইডি বা e-EPIC ডাউনলোড করতে পারবেন।

১ ভোটার তালিকায় আপনার নাম যাচাই : চূড়ান্ত ভোটার তালিকায় (Special Intensive Revision 2026) নাম আছে কি না, তা এক ক্লিকেই দেখে নেওয়া যাবে।

২ আপনার ভোটকেন্দ্র কোথায় জানা যাবে: নিজের পোলিং স্টেশনের অবস্থান এবং বুথ লেভেল অফিসার (BLO)-এর নাম ও নম্বর জানা যাবে।

৩ প্রার্থীর সব খবর এখানে : নির্বাচনে লড়াই করা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তি এবং অপরাধমূলক রেকর্ড (KYC) যাচাই করার সুযোগ থাকছে।

৪ রিয়েল-টাইম আপডেট পাবেন অ্যাপে : নির্বাচনের তারিখ, ভোটার টার্নআউট বা ভোটের হারের প্রবণতা ও গুরুত্বপূর্ণ ঘোষণা সরাসরি স্মার্টফোনে নোটিফিকেশনের মাধ্যমে পাওয়া যাবে এই অ্যাপে।

৫ অভিযোগ জানানোর সুবিধা: নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনও অভিযোগ থাকলে অ্যাপের মাধ্যমেই তা কমিশনকে জানানো সম্ভব।

কীভাবে ডাউনলোড করবেন ?
ECINET অ্যাপটি ডাউনলোড করা এবং ব্যবহার করা খুবই সহজ। নিচে ধাপে ধাপে পদ্ধতি দেওয়া হল:

১. স্মার্টফোনের Google Play Store (অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য) বা Apple App Store (আইফোন ব্যবহারকারীদের জন্য) গিয়ে সার্চ বারে 'ECINET' লিখুন।
২. নির্বাচন কমিশনের লোগো দেখে সঠিক অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করুন।
৩. ইনস্টল হয়ে গেলে অ্যাপটি খুলুন এবং নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৪. প্রোফাইল সেট করার পর আপনি আপনার ভোটার আইডি এবং নির্বাচনী এলাকার সব তথ্য দেখতে পাবেন।

Frequently Asked Questions

ECINET অ্যাপ কী?

ECINET হল নির্বাচন কমিশন (EC) দ্বারা চালু করা একটি মোবাইল অ্যাপ। এটি একটি ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম যা ভোটার, প্রার্থী এবং কর্মকর্তাদের মধ্যে সংযোগ স্থাপন করে।

ECINET অ্যাপের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী?

এই অ্যাপের মাধ্যমে ডিজিটাল ভোটার আইডি ডাউনলোড, ভোটার তালিকায় নাম যাচাই, ভোটকেন্দ্রের অবস্থান জানা, প্রার্থীদের তথ্য দেখা এবং রিয়েল-টাইম আপডেট পাওয়া যায়।

ECINET অ্যাপ কি সব ভারতীয় ভাষায় উপলব্ধ?

হ্যাঁ, এই অ্যাপটি ভারতের সমস্ত ২২টি সরকারি ভাষায় ব্যবহার করা যাবে।

ECINET অ্যাপে কীভাবে অভিযোগ জানানো যায়?

নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে কোনো অভিযোগ থাকলে, আপনি সরাসরি এই অ্যাপের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানাতে পারেন।

কীভাবে ECINET অ্যাপ ডাউনলোড করব?

Google Play Store বা Apple App Store-এ 'ECINET' সার্চ করে নির্বাচন কমিশনের লোগো দেখে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করুন। এরপর মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন।

সেরা শিরোনাম

8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
Bank Fd Rates Post Tax : ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ সুদ দেখালেও হাতে কত আসে ? SBI, HDFC ব্যাঙ্কে কর কেটে কত পাবেন আপনি ?
ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ সুদ দেখালেও হাতে কত আসে ? SBI, HDFC ব্যাঙ্কে কর কেটে কত পাবেন আপনি ?

ভিডিও

Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget