Anubrata Monda : 'সম্মান পেলে দল করব, না পেলে করব না।' দল ছাড়ছেন ? এ কী বললেন অনুব্রত?
Anubrata Mondal on I-PAC: কল্যাণের সুরে সুর অনুব্রত মণ্ডলের। অনুব্রত মণ্ডল জানান, 'সম্মান পেলে দল করব, না পেলে করব না।' 'দলের বারোটা বাজিয়ে দিয়েছেI-PAC।' নাম না করে অভিষেককে নিশানা করেন অনুব্রত।

কলকাতা : ২৬-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তাসের দেশের মত ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের এই পরিণতির পেছনে বহু নেতা, বিধায়ক ও সাংসদরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আই-প্যাককে দায়ী করেছেন। বৃহস্পতিবার এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার কল্যাণের সুরে সুর অনুব্রত মণ্ডলেরও। দলের এই হাল নিয়ে মুখ খুললেন তিনি।
অনুব্রত মণ্ডল জানান, 'সম্মান পেলে দল করব, না পেলে করব না।' 'দলের বারোটা বাজিয়ে দিয়েছেI-PAC।' নাম না করে অভিষেককে নিশানা করেন অনুব্রত। বলেন, '২০০৯ সালে যখন আমরা প্রথম লোকসভা ভোটে জিতি তখন কী আমাদের কাছে I-PAC ছিল? ২০১১, ২০১৪, ২০১৯-এ -PAC ছিল?' 'দুনিয়ার সব জায়গা থেকে টাকা তুলেছে I-PAC, দলের ভাবমূর্তি নষ্ট করেছে I-PAC।' 'আমি তো অভিষেককে দেখে রাজনীতি করি না।' 'দল তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে উঠে এসেছেন।' 'কে এনেছে I-PAC-কে জানি না, দলের বারোটা বাজিয়ে দিয়েছে।'
অভিষেককে নিয়ে অনুব্রত জানান, ''রাজনীতিতে প্রথম এসেছিল। তখন ইলামবাজার এলাকাটা খুব ভালো ছিল না। মুকুল রায় বলেছিলেন তুই একটু অভিষেককে নিয়ে এগিয়ে যা। আমি কিন্তু মুকুল রায়ের কোথায় ওই জায়গাটায়...গ্রামের রাস্তা বুঝতেই পারছেন, আমি একটু এগিয়ে গিয়েছিলাম। তখন সে নেমে আমায় বলেছিল, তুমি রাজনীতির কী বোঝো? ওকে দেখে তো আমি রাজনীতি করিনা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করি।'' তিনি আরও বলেন যে, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি মনে হয় কেষ্ট মণ্ডলকে সরিয়ে দলের ভাল হবে সেটা করা উচিত।''
আরও পড়ুন - CBI-এর পর এবার CID স্ক্যানারে জীবনকৃষ্ণ সাহা, কোন নথির জন্য নজরে প্রাক্তন তৃণমূল বিধায়ক ?
উল্লেখ্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বৃহস্পতিবার এক শুরে ক্ষোভ উগরে দিয়েছিলেন দলের ভাঙন নিয়ে। কল্যাণ বলেছেন, ''পিটিশন ফাইল হচ্ছে আমায় জানানো হচ্ছে না। বলা হচ্ছে ওপর থেকে নির্দেশ আছে। আমায় ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে। অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করেছে।'' ''এখানে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। মমতাদিকে ঠিক করতে হবে উনি অভিষেককে চান, না আমায় চান।' তিনি আরও বলেন, 'অভিষেক দিদির রক্তের সম্পর্কের। ওঁর ভাইপো। কিন্তু আমরা ৪০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি। আমাদের সঙ্গে ব্লাড রিলেশন নয়। কিন্তু ৪০ বছর ধরে মমতাদির হয়ে লড়েছি। দলের হারের দায় অভিষেককে নিতে হবে। মমতাদিকে বেছে নিতে হবে, ব্লাড রিলেশনকে বেছে নেবেন না আমাকে।''
Before You Go
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়






















