এক্সপ্লোর

Jiban Krishna Saha : CBI-এর পর এবার CID স্ক্যানারে জীবনকৃষ্ণ সাহা, কোন নথির জন্য নজরে প্রাক্তন তৃণমূল বিধায়ক ?

CID Raid Jiban Krishna House : শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আগেই ED-র হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা। মুর্শিদাবাদের বড়ঞার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে এ বার হানা দিল সিআইডি।

কলকাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আগেই ED-র হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা। আবারও খবরের শিরোনামে তিনি। CID-র স্ক্যানারে বড়ঞার প্রাক্তন তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার জীবনকৃষ্ণর বড়ঞার বাড়িতে যায় CID, তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে CID-র আধিকারিকরা। বিশেষ ১টি নথির জন্য বৃহস্পতিবার প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে যায় CID কর্তারা। 

জীবনকৃষ্ণকে এর আগে ২০২৩ সালের ১৭ এপ্রিল গ্রেফতার করেছিল সিবিআই। সে বারও তাঁর বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা।
কেন্দ্রীয় আধিকারিকদের দেখে জীবনকৃষ্ণ দুটি মোবাইল ফোন বাড়ির পাশের পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। তল্লাশি চালিয়ে, পুকুরে ডুবুরি নামিয়ে, জল ছেঁচে সেই মোবাইল উদ্ধার করা করেন আধিকারিকরা। এর পর ১৩ মাস জেলে ছিলেন জীবনকৃষ্ণ, পরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। ২০২৫ সালে আবার ইডির হাতে গ্রেফতার হন জীবনকৃষ্ণ। 

নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে বর্তমানে জেলে রয়েছেন প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। মুর্শিদাবাদের বড়ঞার প্রাক্তন তৃণমূল নেতা জীবনকৃষ্ণর আদি বসতবাড়ি সাতকড়ি ভবনে এ বার হানা দিল সিআইডি। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির কিছু তথ্যের জন্য এই অভিযান চালায় সিআইডি। 

আরও পড়ুন - গ্রেফতার তৃণমূলের এই নেতা ও কয়লা ব্যবসায়ী, ছোঁড়া হল ডিম, প্রাণ বাঁচাতে...দেখুন ভিডিও

উল্লেখ্য, নিয়োগ মামলায় জীবনকৃষ্ণ সাহার ব্যাঙ্ক নথি যাচাই করে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাক্তন বিধায়ক এবং তাঁর স্ত্রী টগরি সাহার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কয়েক দফায় ৪৬ লক্ষেরও বেশি টাকা জমা পড়েছে। এই ৪৬ লক্ষের মধ্যে অর্ধেকের বেশি, অর্থাৎ ২৬ লক্ষ টাকা জমা পড়েছে টগরির অ্যাকাউন্টে। মাত্র চার মাসে এতো টাকা কীভাবে এল? কার টাকা? কারণ তাঁরা দুজনেই সরকারি কর্মচারী। বেতন ছাড়া আর কোনও টাকার উৎস নেই। এরপর শুরু হয় তদন্ত। পরে ২০২৫ সালে আবার গ্রেফতার হন জীবনকৃষ্ণ। 

প্রসঙ্গত উল্লেখ্য, নিজের ফোনে থাকা তথ্য নষ্ট করতে ধৃত বিধায়ক পুকুরে ফেলে দেন তাঁর মোবাইলটি। পরে পুকুরে ডুবুরি নামিয়ে সেই ফোন খুঁজে বার করা হয়।  দু’টি মোবাইলে কী তথ্য রয়েছে, তা সংগ্রহ করছেন তদন্তকারীরা। বিধায়কের বাড়িতে ইডির হানার সময় ফের এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, ইডি হানা দিতেই বাড়ির পিছন দরজা দিয়ে বেরিয়ে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন তিনি। প্রায় ১০০ মিটার দৌড়নোর পরে তাঁকে ধরে ফেলেন তদন্তকারীরা।

 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Advertisement

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget