এক্সপ্লোর

Anubrata Mondal : শক্তিগড়ে গিয়ে চেটেপুটে খেলেন লুচি তরকারি, নিজের পকেট থেকেই বিল মেটালেন অনুব্রত

Anubrata Mondal : জেল থেকে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নে  মঙ্গলবার মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। তারপর অনুব্রতকে নিয়ে কনভয় রওনা দেয় কলকাতার দিকে।

প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাস, কলকাতা :  রাখিবন্ধনের দিন গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল ( Anubrata Mondal ) । দোলের দিন দিল্লি ( New Delhi ) যেতে পারেন তিনি।  ৭ মাস পর, আজ দোলের দিন দিল্লি যাত্রার সম্ভাবনা বীরভূমের ( Birbhum )  তৃণমূল ( TMC )  জেলা সভাপতির।

সকাল ৬টা ৪০-এ কড়া পুলিশি নিরাপত্তায় আসানসোল জেল থেকে বের করা হয় অনুব্রত মণ্ডলকে। সকাল সাড়ে নটা নাগাদ তিনি এসে পৌঁছলেন শক্তিগড়ে। সেখানকার ল্যাংচা বিখ্যাত। ভোজনরসিক অনুব্রত সেখানে পেটপুরে খেলেন জলখাবার। লুচি, তরকারি, মিষ্টি। শুধু তাই নয়, খাবার-দাবারের বিল নিজেই মেটালেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। তবে একটি বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। অনুব্রত মণ্ডলের সঙ্গে টেবিলে ছিলেন আরও ৩ অজ্ঞাত পরিচয় ব্যক্তি। কারা তাঁরা? ছবিতে পরিষ্কার ভাবে দেখা গিয়েছে, তাঁরা পুলিশকর্মী নন। তাঁদের সঙ্গে খেতে খেতে কথাও বলেন অনুব্রত । মনে হল তিনি কিছু নির্দেশও দেন তাঁদের। তাহলে কি তাঁরা আগে থেকেই জানতেন, সেখানে আসবেন অনুব্রত ? তাঁরা  সম্ভবত আগে থেকেই ছিলেন অনুব্রতর অপেক্ষায়। 

জেল থেকে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নে  মঙ্গলবার মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। তারপর অনুব্রতকে নিয়ে কনভয় রওনা দেয় কলকাতার দিকে। জেল থেকে অনুব্রতকে এসকর্ট করে কলকাতায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশের।

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের হেফাজতে নিতে চায় ইডি। সূত্রের খবর, রাত ৮টা নাগাদ অনুব্রতকে পেশ করার জন্য রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারকের কাছে সময় চাওয়া হয়েছে। বিচারকের বাড়িতেই অনুব্রতকে হাজির করা হবে।

ইডি সূত্রে খবর, সময়ের অভাবে মঙ্গলবার পেশ করা সম্ভব না হলে, রাতে ইডি-র সদর দফতরে রাখা হবে অনুব্রতকে। এর পাশাপাশি, দিল্লিতে নিয়ে যাওয়ার পর ফের অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। নিয়ে যাওয়া হবে সফদরজং অথবা রাম মনোহর লোহিয়া হাসপাতালে।                 

কেন্দ্রীয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর, সবুজ সঙ্কেত পেলে মঙ্গলবারই ইডি-র হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দেবে জেল কর্তৃপক্ষ। এরপর বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন ED-র অফিসাররা। সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসার। 

সকালথেকেই মুখ ভার নেতার। সেই স্বতস্ফূর্ততা নেই চেহারায়। মুখ বেজার। সম্প্রতি ফিসচুলা ফেটে যাওয়ার কথা তিনি আদালতে জানান। অনুব্রতর স্বাস্থ্যের কথা মাথায় রেখেই আকাশপথে তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দেয় আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট
৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট
Bengal Election 2026 Date Live Updates: নির্বাচনে আর দেড় মাসও নেই, আগেই চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী, ২ দফায় ৪৮০ কোম্পানি
নির্বাচনে আর দেড় মাসও নেই, আগেই চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী, ২ দফায় ৪৮০ কোম্পানি
West Bengal Assembly Elections 2026: ‘বিজেপি এলে চাকরিহারাদের বয়সে ৫ বছর ছাড়, মহিলাদের মাসে ৩০০০’, আশ্বাস শমীকের
‘বিজেপি এলে চাকরিহারাদের বয়সে ৫ বছর ছাড়, মহিলাদের মাসে ৩০০০’, আশ্বাস শমীকের
Md Salim: 'সরকারের দফারফা করতে চেয়েছি আমরা', 'কীভাবে অবাধ ও নিরপেক্ষ ভোট করবে?' একসঙ্গে তৃণমূল ও নির্বাচন কমিশনকে কটাক্ষ মহম্মদ সেলিমের!
'সরকারের দফারফা করতে চেয়েছি আমরা', 'কীভাবে অবাধ ও নিরপেক্ষ ভোট করবে?' একসঙ্গে তৃণমূল ও নির্বাচন কমিশনকে কটাক্ষ মহম্মদ সেলিমের!

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Embed widget