এক্সপ্লোর

Anubrata Mondal: ‘মুখ্যমন্ত্রী উডবার্ন ওয়ার্ড থেকে আর ফিরতে দেবেন না অনুব্রতকে, বেরলেই কুকীর্তি ফাঁস হবে’

Anubrata Mondal News: বিজেপি বিধায়কের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর শোরগোল।

কলকাতা: অনুব্রত (Anubrata Mondal) সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে বহু ‘কুকীর্তি’ প্রকাশ্যে আনবেন, এমনটাই দাবি বনগাঁ দক্ষিণের বিজেপি (BJP) বিধায়ক (MLA) স্বপন মজুমদারের। তিনি এও বলেন, "বগটুইকাণ্ডের মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডল। এখন উডবার্ন ওয়ার্ডে শুয়ে আছেন। মুখ্যমন্ত্রী উডবার্ন ওয়ার্ড থেকে আর ফিরতে দেবেন না। ফিরতে দিলে সব কুকীর্তি ফাঁস করে দেবে’, বিস্ফোরক দাবি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। 

এদিকে, বিজেপি বিধায়কের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর শোরগোল। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "সিবিআইয়ের উচিত বিজেপি বিধায়ককে ডেকে পাঠানো।" 

নিজাম প্যালেসে সিবিআই (CBI) দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। আগের দিনই এসে গিয়েছিলেন কলকাতায়। কিন্তু বাড়ি থেকে বেরলেও নিজাম প্যালেসে যাননি অনুব্রত। তার বদলে তাঁর গাড়ি পৌঁছেছিল SSKM হাসপাতালে। একাধিক শারীরিক সমস্যা রয়েছে বলে জানিয়ে বুধবার থেকে সেখানেই ভর্তি অনুব্রত মণ্ডল। সুপার স্পেশালিটি এই সরকারি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর রুমে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসার জন্য তৈরি হয়েছে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড।         

আরও পড়ুন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মোদির উপস্থিতি নিয়ে সংশয়

                                      

সম্প্রতি  অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চেয়েছিল সিবিআই। এসএসকেএম কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছিল সিবিআই। ‘অনুব্রত মণ্ডলের জন্য তৈরি মেডিকেল বোর্ডে কতজন চিকিৎসক রয়েছেন ? অনুব্রত মণ্ডলের কী ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে ? এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা কী রকম ?’ চিঠিতে জানতে চেয়েছে সিবিআই। ‘অনুব্রত মণ্ডলের হার্টের সমস্যা রয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ নন’। ‘এছাড়াও অনুব্রত মণ্ডলের একাধিক অসুখের চিকিৎসা চলছে’। ‘অনুব্রত মণ্ডলের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে’। ইমেল করে সিবিআইকে জানিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ, এমনটাই খবর। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget