এক্সপ্লোর

Anubrata Mondal CBI : 'মমতার আশ্বাসে আত্মবিশ্বাসী', অনুব্রত নাকি জেরায় আরও অসহযোগিতা শুরু করেছেন !

অনুব্রত মণ্ডল নাকি বল-ভরসা ফিরে পেয়েছেন। আর তারপর থেকেই নাকি তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলে কেন্দ্রীয় এজেন্সির দাবি

প্রকাশ সিনহা, কলকাতা : আত্মবিশ্বাস ফেরত পেয়েছেন অনুব্রত ! দলনেত্রীর কথায় ভরসা পেয়েছেন তিনি। জানিয়েছেন আইনজীবী মারফত। গরুপাচার কাণ্ডে গ্রেফতার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার চোখে জল দেখা গিয়েছিল বীরভূম থেকে কলকাতা আসার সময়ে। সূত্রের খবর নাকি তিনি বেশ মুষড়েই পড়েছিলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন তুলেছিলেন, কেষ্ট কী করেছে ? তারপরই নাকি বল-ভরসা ফিরে পেয়েছেন অনুব্রত মণ্ডল। আর তারপর থেকেই নাকি তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলে কেন্দ্রীয় এজেন্সির দাবি !

আত্মবিশ্বাসী অনুব্রত 
মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে আত্মবিশ্বাসী হয়ে নাকি অনুব্রত মণ্ডল জেরায় আরও বেশি অসহযোগিতা করতে শুরু করেছেন।  দাবি করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাঞ্চল্যকর দাবি, দেহরক্ষী সায়গল হোসেনের যাবতীয় দুর্নীতির দায় ঝেড়ে ফেলতে চাইছেন অনুব্রত।

আরও পড়ুন : 

' খেলা তো শুরু হয়ে গিয়েছে, দুটো গোল খেয়েছে' খেলা হবে দিবস নিয়ে দিলীপের কটাক্ষ

জেরায় কী বললেন অনুব্রত 
সায়গলকে এনামুল হকের সঙ্গে যোগাযোগ রাখার কোনও নির্দেশ দেননি বলে জেরায় দাবি বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। পাশাপাশি, সায়গলের সম্পত্তি বৃদ্ধি নিয়েও কিছুই জানতেন না বলে দাবি অনুব্রতর। সায়গল তাঁর দেহরক্ষী ছিলেন। তার বাইরে তাঁকে অতিরিক্ত কোনও ক্ষমতা দেননি, সিবিআইয়ের জেরায় দাবি অনুব্রতর। 

চার্জশিটে কী দাবি?
গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের সরাসরি যোগ রয়েছে বলে চার্জশিটে দাবি সিবিআইয়ের। খবর সূত্রের। চার্জশিটে সিবিআইয়ের দাবি, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন গরুপাচারে সহযোগিতা করতেন। অনুব্রতর নাম করেই ব্যবসায়ী এনামুল হকের কাছ থেকে টাকা নিতেন সায়গল। এভাবেই ২০১৫-২২, এই ৭ বছরে বীরভূম, মুর্শিদাবাদ এমনকি কলকাতায় প্রচুর সম্পত্তি কিনেছেন সায়গল।

' সায়গল হোসেনের আয়ের সঙ্গে সঙ্গতি নেই '
চার্জশিটে সিবিআইয়ের দাবি, পুলিশ কনস্টেবল সায়গল হোসেনের আয়ের সঙ্গে সঙ্গতি নেই সম্পত্তির। চার্জশিটে সিবিআইয়ের দাবি, অনুব্রতর হয়ে ফোন ধরতেন সায়গল। তাঁর সঙ্গে গরুপাচারে ধৃত এনামুল হকের মোবাইলে কথোপকথনের তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। গরুপাচার মামলায় ৯৬ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে বলে চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের।
                                                                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget