এক্সপ্লোর

Anubrata Mondal : ‘মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, অনেক করেছেন’ বললেন অনুব্রত

নিজাম প্যালেস থেকে বেরোনোর সময় অনুব্রতকে প্রশ্ন করা হয়, তাঁকে যদি অন্য রাজ্যে নিয়ে গিয়ে যেতে চায় সিবিআই ?

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : বুধবার অনুব্রত মণ্ডলের ১৪ দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে। মঙ্গলবার  ফের আসানসোল আদালতে পেশ করা হবে অনুব্রতকে । তাই আজ সকাল সাড়ে ৭ টা নাগাদ, নিজাম প্যালেস থেকে বের করা হয় অনুব্রতকে। 

' মমতা যা করেছেন, অনেক করেছেন ' 
বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে  সিবিআই এর অভিযোগ তিনি নাকি তদন্তে সাহায্য করছেন না ! তাই কি ? কেমন আছেন তিনি ? একের পর এক প্রশ্ন উড়ে আসে তাঁর দিকে। জানালেন, তিনি ভাল আছেন। তিনি জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, অনেক করেছেন।  সেই সঙ্গে অনুব্রত বলেন, তিনি বিচারককে বলবেন, তাঁকে হুমকি-চিঠির ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানো হোক ! 

আদালতে যাওয়ার পথে এ দিন নিজাম প্যালেসের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অনুব্রত। শরীর কেমন আছে জানতে চাইলে বলেন, "শরীর ভাল।" জামিন নিয়ে কি আশাবাদী তিনি? অনুব্রতর উত্তর, "সেটা কোর্ট বলবে।" এর আগে আসানসোল আদালতে অনুব্রতকে প্রভাবশালী বলে উল্লেখ করেন গোয়েন্দারা। জামিন পেলে তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন বলে জামিনের বিরোধিতা করেন। এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে অনুব্রত বলেন, "সিবিআই-এর তোতাবুলি।"

বিচারকের হুমকি চিঠি পাওয়ার বিষয়টি সামনে আসার পর গরুপাচার মামলার তদন্ত বাংলার বাইরে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানায় বিজেপি।  নিজাম প্যালেস থেকে বেরোনোর সময় অনুব্রতকে প্রশ্ন করা হয়, তাঁকে যদি অন্য রাজ্যে নিয়ে গিয়ে যেতে চায় সিবিআই ? তিনি এক্কেবারে চেনা দাপটে বলেন, এরকম কোনও নিয়ম আছে নাকি ? 

তদন্তে সহযোগিতা? 
সূত্রের দাবি, অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের আবেদন করবে সিবিআই। আগাগোড়া বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা দাবি করে এসেছেন, তিনি নাকি তদন্তে সহযোগিতাই করছেন। কিন্তু সূত্র দাবি করছে ঠিক উল্টোটা। সিবিআই সূত্রে দাবি, তদন্তে একেবারেই সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল। তাই অনুব্রতকে জেল হেফাজতে চাইতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে গত ২০ অগাস্ট, আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলকে। 

CBI এর দাবি

CBI সূত্রে দাবি, ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশে সব থেকে বেশি গরু পাচার হয়েছে। আর এই সময়ের মধ্যেই অনুব্রত মণ্ডল, তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধি হয়েছে রকেট গতিতে। সূত্রের দাবি, অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের নামে কী কী সম্পত্তি রয়েছে? সেগুলি কবে কেনা হয়েছিল? কত টাকায় কেনা হয়েছিল? সম্পত্তিগুলি কার নামে কেনা বা লিজ নেওয়া হয়েছিল? দাগ ও খতিয়ান নম্বর ধরে এই বিষয় গুলিই খতিয়ে দেখা হয়।




সেরা শিরোনাম

Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget