এক্সপ্লোর

Ariadaha Case: নাবালককে সাঁড়াশি দিয়ে অত্যাচার, জয়ন্তর শাগরেদের জামিন মঞ্জুর

North 24 Parganas: কিশোরকে বিবস্ত্র করে সাড়াশি দিয়ে নারকীয় অত্যাচারের ঘটনার প্রেক্ষিতে, জয়ন্তর শাগরেদ প্রসেনজিৎ দাস ওরফে লাল্টুকে মঙ্গলবার জামিন দিল আদালত।

কলকাতা: জয়ন্তর ক্লাবে নাবালককে সাঁড়াশি দিয়ে অত্যাচারের ঘটনায় অভিযুক্তর জামিন মঞ্জুর। অভিযুক্ত প্রসেনজিৎ দাস ওরফে লাল্টুকে অন্তর্বর্তী জামিন দেওয়া হল। ধৃতের জামিনের পক্ষে আদালতে অভিযুক্তদের আইনজীবী সওয়াল করেন, 'যে নাবালকের উপর অত্যাচার, তাকে নিয়ে তথ্যই দিতে পারেনি পুলিশ।'

অভিযুক্তর জামিন মঞ্জুর: কিশোরকে বিবস্ত্র করে সাড়াশি দিয়ে নারকীয় অত্যাচারের ঘটনার প্রেক্ষিতে, জয়ন্তর শাগরেদ প্রসেনজিৎ দাস ওরফে লাল্টুকে মঙ্গলবার জামিন দিল আদালত। ধৃতের আইনজীবী এদিন বলেন, ভিডিওতে যে কিশোরকে দেখা গিয়েছে তার খোঁজ পাওয়া যায়নি। কিশোরের মেডিক্যাল রিপোর্ট কোথায়? কোথায় চিকিৎসা হয়েছিল নাবালকের? ভিডিওটি ২০১৯ সালের, কে ভিডিও রেকর্ড করেছিল? কিন্তু এর কোনও সদুত্তর দিতে পারেননি সরকারি আইনজীবী। তিনি বলেন, "নাবালকের খোঁজ পাওয়া যায়নি। খোঁজার চেষ্টা চলছে। কিশোরকে খুঁজে পেতে সময় লাগবে।'' এরপরই ধৃতকে জামিন দেয় আদালত।

এদিকে ধৃত জয়ন্ত সিংয়ের অতীত ঘাঁটতে গিয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্য় উঠে আসছে। ২০১৬ সালে বেলঘরিয়া থানার একটি মামলায় গ্রেফতার হয় জয়ন্ত সিং। সেবার অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে রুজু হয় মামলা। পরে জামিন হয় জয়ন্তর। এরপর ২০২০ সালে ফের আরেকটি মামলায় তাঁকে গ্রেফতার করে বেলঘরিয়া থানা। এবারও তাঁর বিরুদ্ধে মামলা হয় অস্ত্র আইনেই। ২০২৩ সালে প্রোমোটার অরিত্র ঘোষ ওরফে বুম্বার ওপর গুলি চালনার ঘটনায় গ্রেফতার করা হয় জয়ন্ত সিংকে। এছাড়া আরও ২ টি মামলাতেও গ্রেফতার করা হয়েছিল জয়ন্তকে। অর্থাৎ, মোট ৫ বার গ্রেফতার হয়েছিল জয়ন্ত। কিন্তু তার দৌরাত্ম্য় বন্ধ হয়নি।

এদিকে গ্রেফতার হওয়ার পর থেকে বারবার জয়ন্ত সিংয়ের ঔদ্ধত্য়, শরীরি ভাষা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশি হেফাজতেও জমিদারি চাল দেখা গেছে জয়ন্ত সিংয়ের। মঙ্গলবার আদালতে তোলার সময় দেখা গেল, আগাগোড়া জয়ন্তর হাত ধরে রেখেছে পুলিশ। তাও আবার এক নয়, একাধিক পুলিশকর্মী। কেউ হাত ধরে, কেউ কাঁধ। মঙ্গলবার জয়ন্ত সিংয়ের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।                             

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kolkata News: চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ, ধুন্ধুমার গড়িয়ার নার্সিং কলেজে

সেরা শিরোনাম

Bageshwar Baba: দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
GKSS Poll: বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?
বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: দেবাশিস কুমার ঘনিষ্ঠ অশোক দাস গ্রেফতার, FIR-এ দেবাশিস কুমারেরও নাম, লাইভ আপডেট
দেবাশিস কুমার ঘনিষ্ঠ অশোক দাস গ্রেফতার, FIR-এ দেবাশিস কুমারেরও নাম, লাইভ আপডেট
CM Suvendu Adhikari: 'গ্রেফতার তো করবই, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব, সব ভাতা বন্ধ, রাস্তায় গড়াগড়ি দিলেও পাবে না', বাল্যবিবাহ রুখতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর
'গ্রেফতার তো করবই, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব, সব ভাতা বন্ধ, রাস্তায় গড়াগড়ি দিলেও পাবে না', বাল্যবিবাহ রুখতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর

ভিডিও

Swasthya Bhavan: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! তালিকায় কোন কোন হাসপাতাল?
Suvendu Adhikari :
Nandigram- Rejinagar By Election 2026। ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন
Supreme Court on TMC: বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-র আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
Delhi Building Collapse: দিল্লির বিল্ডিং-বিপর্যয়,৭ পড়ুয়ার মৃত্যু! ঘটনায় গ্রেফতার PG বিল্ডিংয়ের মালিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget