এক্সপ্লোর

Arjun Singh: 'ঘুষ নিয়ে ভোট করিয়েছে কেন্দ্রীয় বাহিনী', উপনির্বাচনে BJP-র হারে দাবি অর্জুনের

West Bengal By Election Results: শনিবার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল বেরিয়েছে।

কলকাতা: লোকসভা নির্বাচনের পর উপনির্বাচনেও ভরাডুবি হয়েছে। সেই নিয়ে এবার নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলল বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুললেন দলের নেতা অর্জুন সিংহ। নির্বাচন কমিশন সব দেখেও না দেখার ভান করেছে বলেও দাবি করেছেন তিনি। (Arjun Singh)

শনিবার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল বেরিয়েছে। সেই আবহেই রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসে বিজেপি। শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, তাপসদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন অর্জুনও। সেখানে বক্তৃতা করতে গিয়ে অর্জুন বলেন, "শুভেন্দু যখন ঘরছাড়াদের নিয়ে যাচ্ছিলেন, রাজ্যপাল কি আসতে পারতেন না! ধনকড় সাহেব যখন ছিলেন, রাস্তায় নেমে এসে অত্যাচারিত মানুষের কথা শুনতেন।" (West Bengal By Election Results)

অর্জুন আরও বলেন, "এই যে মানিকতলায় নির্বাচন হল, আধা সামরিক বাহিনীর যে নোডাল অফিসার, লালবাজারে বিনীত গোয়েলের সঙ্গে বসে টাকা নিয়ে ভোটটা করিয়েছেন। এখানকার সিইও, আমরা ওয়েবকাস্টিং তুলে ধরে চোখে আঙুল দিয়ে দেখালাম যে, চার জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে। কিন্তু বললেন, 'না তো, তা তো দেখতে পাচ্ছি না'! ছ'বছর ধরে বসে আছে, লজ্জা লাগে।"

আরও পড়ুন: Suvendu Adhikari: তৃণমূলের 'শহিদ দিবস' এবার BJP-র 'গণতন্ত্র হত্যা দিবস', ২১ জুলাই নিয়ে ঘোষণা করলেন শুভেন্দু

অর্জুনের এই দাবি নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, "কেন্দ্রীয় বাহিনীর ভরসায় রাজনীতি তো বিজেপি করে! কেন্দ্রীয় বাহিনী কারা চমকাতো? কেন্দ্রীয় বাহিনীর ভরসায় রাজনীতি কে করেছে? বিজেপি করেছে। আজ যদি তাঁরা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কুৎসির অভিযোগ করেন, তাহলে জওয়ানদের অপমান! বিজেপি-র হয়ে কাজ করেনি বলেই এসব বলা হচ্ছে। যদি কিছু বলা থাকে, অমিত শাহকে বলুন!"

এ প্রসঙ্গে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "ভোটটাকে খেলার জায়গায় এনে ফেলেছে। দিল্লির বাহিনীর ভরসায় ভোট করতে চাওয়া হলে, সেটা তো ভোট নয়, ভোট করানো। তবে এটা ঠিক, নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী অতীতে যেমন ভরসা দিতে পারত, এখন সেই অবস্থা নেই।" উপনির্বাচন মানুষের স্বতঃস্ফূর্ত হয়নি বলে দাবি করেছেন সুজনও। উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেই জানিয়েছিল কমিশন। তবে বিরোধীরা তা মানতে নারাজ। উপনির্বাচনে বহু মানুষ ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দুও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget