এক্সপ্লোর

Arjun Singh: 'মমতা জিহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন, '২৬-এর আগে শুভেন্দুকে সরাতে চাইছেন', চাঞ্চল্যকর দাবি অর্জুনের

Suvendu Adhikari: বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা অর্জুন।

কলকাতা: শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে এবার বিস্ফোরক অর্জুন সিংহ। তাঁর দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুকে সরিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর কনভয়ে IED হামলা হতে পারে অথবা রাসায়নিক স্প্রে করে শুভেন্দুকে হত্যা করা হতে পারে বলেও দাবি অর্জুনের। শুভেন্দুর উপর জঙ্গি হামলার আশঙ্কার মধ্যেই এই দাবি করলেন তিনি। (Arjun Singh)

ভারত-বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে জঙ্গিরা ভারতে নাশকতার ছক কষছে বলে যখন ইঙ্গিত মিলেছে, সেই আবহেই শুভেন্দুর উপর হামলা হতে পারে বলে এসেছে সতর্কতা। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা অর্জুন। তাঁর বক্তব্য, "আমি রাজনীতি করার জন্য কোনও কথা বলি না। আমি যা যা বলেছি, তা প্রমাণিত হয়েছে, হয়ত পাঁচ-১০ দিন পরে হয়েছে।" (Suvendu Adhikari)

অর্জুনের বক্তব্য, "শুভেন্দু অধিকারী মেন টার্গেট। উনি Z প্লাস সিকিওরিটি পান। কিন্তু রাস্তায় যাচ্ছেন যখন, হঠাৎ যদি বড় গাড়িতে IED নিয়ে ঢুকে গিয়ে বিস্ফোরণ ঘটায়? কেন্দ্রীয় সংস্থা কী করবে? IED বিস্ফোরণ হতে পারে। রাসায়নিক স্প্রে করা হতে পারে। জনসমাবেশে স্প্রে করা হতে পারে ওঁকে লক্ষ্য করে।"

সাংবাদিক সেজে কেউ শুভেন্দুর উপর হামলা করতে পারে বলেও অভিযোগ অর্জুনের। তাঁর কথায়, "এখন দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে। ভুয়ো বুম বানিয়ে ওঁর কাছে পৌঁছে যেতে পারে কেউ, ওঁর উপর হামলা করতে পারে। রাজ্যের সংস্থার উপর ভরসা নেই। ওঁর নিরাপত্তা বাড়াতে হবে। ব্যক্তিগত নিরাপত্তা বাড়াতে হবে, যেখানে যেখানে যান, সেখানেও নিরাপত্তা বাড়ানো উচিত। ২০২৬ সালের নির্বাচনের আগে শুভেন্দুকে খুন করাতে পারলে মমতার পোয়া বারো হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় শত্রুকে নাশ করতে সমস্ত রকম... জিহাদি সংগঠনের সঙ্গে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এর প্রমাণ আছে।"

শুভেন্দুর উপর হামলা হতে পারে বলে এর আগেও দাবি করেন অর্জুন। গত ২৮ নভেম্বর তাঁকে বলতে শোনা যায়, "বিরোধী দলনেতাকে মারার চেষ্টা করছে। নানা রকম অজুহাত দেখিয়ে কোনও না কোনও দিন গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে দেবে, অঘটন ঘটিয়ে দেওয়ার পরিকল্পনা আছে।" এদিন ফের সেই দাবি করেছেন অর্জুন। যদিও এ নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "কারও উপর হামলা হওয়া বাঞ্ছনীয় নয়। শুভেন্দু অধিকারীর উপর হামলা হবে না আমার উপর হবে, তা কেন্দ্রীয় গোয়েন্দারা জানেন। আমাদের পক্ষে বলা সম্ভব নয়।"

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget