এক্সপ্লোর

Arjun Singh Marriage Controversy : দুই স্ত্রী অর্জুনের? নিজের সন্তানকে দত্তক বলেছেন মনোনয়নপত্রে? তৃণমূলের অভিযোগে শোরগোল

Loksabha Election 2024 : 'ব্যারাকপুরের বিজেপি প্রার্থী দুটো বিয়ে করেছেন কিন্তু তিনি সেটা লুকিয়ে গেছেন মনোনয়নপত্রে।' দাবি তৃণমূলের

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মনোনয়ন পত্রে তথ্য গোপন করেছেন ব্যারাকপুরের বিজেপি পার্থী অর্জুন সিংহ। এই অভিযোগ তুলে পঞ্চম দফার ভোটের আগে মাঠে নামল তৃণমূল। অর্জুন সিংহের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসকদল। তৃণমূলের অ্যাজেন্ডা এবার অর্জুনের বউ-গোপন ! 

তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি কেয়া দাসের দাবি, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী দুটো বিয়ে করেছেন কিন্তু তিনি সেটা লুকিয়ে গেছেন মনোনয়নপত্রে। 

সত্যিই কি তাই ? কী বলছেন অর্জুন নিজে? সত্যই কি একাধিক বিয়ে অর্জুন সিংহের ? বিজেপি প্রার্থীর দাবি, ' হারার ভয়ে এই সব গল্প বলছে। পলিটিক্যাল লোক পলিটিক্যাল লড়াই লড়বে, এইভাবে কুৎসা করে কোনও লাভ আছে?' 

এবারের লোকসভা ভোটে এরাজ্যে বিজেপির অন্যতম বড় হাতিয়ার নারী নির্যাতনের অভিযোগ। সন্দেশখালির ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। এই ইস্যু নিয়ে রাজ্যের নেতারা তো বটেই,  কেন্দ্রের হাইকমান্ডদের মুখেও রোজ সন্দেশখালি । সেই আবহে এবার পাল্টা মহিলাদের অসম্মানের অভিযোগকে হাতিয়ার করে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে ময়দানে নামল তৃণমূল। অর্জুন সিং মনোনয়নপত্রে তাঁর দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করেছে বলে অভিযোগ শাসকদলের।

তৃণমূল নেত্রী  কেয়া দাসের দাবি, ' আমাদের কাছে সব কাগজ পত্র প্রমাণ রয়েছে। তিনি ২০১২ সালে  একজন মহিলাকে বিয়ে করেন।  ম্যারেজ রেজিস্ট্রেশনের  কাগজও রয়েছে। তাঁর একটি সন্তানও হয়। তিনি সেটা হলফনামায় দিয়েছেন যে তিনি দত্তক নিয়েছেন। তাঁর মায়ের নাম দিয়েছেন । কিন্তু সেখানে অর্জুন সিংহ লেখেননি যে তিনি ওঁর স্ত্রী। হিন্দু আইনে একজন হিন্দু ধর্মের মানুষ একসঙ্গে দুটো বিয়ে করতে পারেন না। এটা অন্যায়। সেটা লুকোনো আরও অন্যায়।' 

অর্জুন সিংহের পাল্টা দাবি, '২০১৯ সালেও এই গল্পটা করেছিল। কেস করেছিল, তারপরে পালিয়ে গেছিল নিজেই। সম্পূর্ণ ভাবে মিথ্যে। এটাতে কুৎসা ছাড়া কী আছে? হারার ভয়ে এই সব গল্প বলছে। পলিটিক্যাল লোক পলিটিক্যাল লড়াই লড়বে, এইভাবে কুৎসা করে কোনও লাভ আছে? মানুষের লড়াইটা করতে পারছে না তাই ওই লড়াইয়ের মধ্যে যাচ্ছে। যত করবে আরও তার ভালো জবাব এখানকার মানুষ দেবে।'

অর্জুন সিংয়ের দ্বিতীয় বিয়ের নথি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। তাঁর মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়েছে। 

আরও পড়ুন : 

একদিনেই বঙ্গে বাজ পড়ে মৃত ১৩, কেন আগে থেকে বাজ পড়ার পূর্বাভাস করা গেল না? জানাল আবহাওয়া অফিস

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিকাশরঞ্জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি সরাতে বললেন
বিকাশরঞ্জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি সরাতে বললেন
Suri Sand Case: বালিঘাটের কর্মী থেকে বিপুল সম্পত্তির মালিক! সিউড়ির দম্পতির বাড়িতে তল্লাশি, নজরে প্রাক্তন ডেপুটি DLRO
বালিঘাটের কর্মী থেকে বিপুল সম্পত্তির মালিক! সিউড়ির দম্পতির বাড়িতে তল্লাশি, নজরে প্রাক্তন ডেপুটি DLRO
West Bengal News Live: রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু
রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget