এক্সপ্লোর

Arjun Singh : "বিজেপিতে এসে অনেকে কাজ করতে পারছেন না" , দলবদলের জল্পনা জিইয়ে রেখে মন্তব্য অর্জুনের

BJP MP : বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, অর্জুন সিং বিজেপিতেই থাকবেন

কলকাতা : রাজনীতির কোনও শেষ নেই, কোনও শুরুও নেই। চলতেই থাকে। কেন্দ্রীয় সরকার কাঁচা পাটের (Jute) দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিলেও, দলবদলের জল্পনা জিইয়ে রাখলেন অর্জুন সিং (Arjun Singh)। ব্যারাকপুরের বিজেপি সাংসদের মন্তব্য, অনেকে জীবনের ঝুঁকি নিয়ে বিজেপিতে এসেছেন। কিন্তু কাজ করতে পারছেন না। রোজ ২০ থেকে ৫০ জন সংগঠন ছাড়ছেন। 

পাটের দাম নিয়ে গত কয়েকদিন ধরেই মোদি সরকারের সঙ্গে সংঘাতের আবহ বজায় থেকেছে অর্জুন সিংয়ের। বিস্ফোরক অভিযোগ করেন দলের একাংশের বিরুদ্ধেও। এই প্রেক্ষাপটে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দিল্লিতে বৈঠক করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। সেখানে পাটের দাম নিয়ে নিজের বক্তব্য দলের সর্বভারতীয় সভাপতির কাছে তুলে ধরেন তিনি। পরে অর্জুন জানান, আলোচনার মূল বিষয় ছিল পাটের দাম। পাটের বিষয়টি নিয়ে উনি আশ্বস্ত করেছেন। 

দিনকয়েক আগে বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিশানা করে তাঁকে গুরুত্বহীন করে রাখার বিস্ফোরক অভিযোগ করেছিলেন অর্জুন। বিজেপি সাংসদ বলেছিলেন, আপনি আমাকে চেয়ার দিলেন, কলম দিলেন। সেই কলমের কালি নেই, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। যারা তৃণমূল থেকে এসেছে, তাদেরকে আমার দলের কিছু লোক ভাবে কী এরা বহিরাগত আছে। বঙ্গ বিজেপির কিছু লোক, বঙ্গ বিজেপির ভাল চায় না।

এরপর কেন্দ্রীয় সরকার কাঁচা পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিলেও, দলবদলের জল্পনা জিইয়ে রেখেছেন অর্জুন সিং। যদিও এনিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, অর্জুন সিং বিজেপিতেই থাকবেন। "কেন্দ্র যেভাবে একের পর এক পদক্ষেপ করছে, তাতে বিজেপির অনেকেই কেন্দ্রের বিরুদ্ধে যাবেন।" মন্তব্য রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার। 

যদিও কাঁচা পাটের দাম নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অর্জুন সিং ও বেচারাম মান্না। বৃহস্পতিবার জুট কমিশনার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, কাঁচা পাটের জোগান এবং বাজারের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পর, গত ৩০ সেপ্টেম্বরের নোটিস অনুযায়ী ২০২১-২২ অর্থবর্ষে কাঁচা পাটের দামের যে সীমা ঘোষণা করা হয়েছিল, চলতি বছরের ২০ মে থেকে তা প্রত্যাহার করা হচ্ছে।

 

সেরা শিরোনাম

Humayun Kabir: আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না : হুমায়ুন কবীর
আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না : হুমায়ুন কবীর
Janatar Darbar: মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এর আদলে অভিযোগ শুনলেন খাদ্যমন্ত্রী,
মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এর আদলে অভিযোগ শুনলেন খাদ্যমন্ত্রী, " আমার মেয়েকে মেরে সমুদ্রে ফেলে এসেছে..”, অশোক কীর্তনিয়ার কাছে হিঙ্গলগঞ্জের পরিবার
West Bengal News Today Live Updates: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?

ভিডিও

FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget