এক্সপ্লোর

Arjun Singh: ডেঙ্গি মোকাবিলায় তৎপর পরিবহন মন্ত্রী, বাস ডিপো ও ইএসআই হাসপাতাল পরিদর্শন অর্জুন সিংয়ের

Dengue Update: ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে বলে দিন দু'য়েক আগে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়। 

রঞ্জিত সাউ, কলকাতা: রাজ্যে বর্ষাকালীন ডেঙ্গি (Dengue Update) ও জল জমা সমস্যা রুখতে বড়সড় পদক্ষেপ নিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর আজ শহরের একাধিক এলাকা পরিদর্শনে বের হন মন্ত্রী। এদিন তিনি কলকাতার বেলগাছিয়া এবং মানিকতলা বাস ডিপো সহ বিভিন্ন জায়গা সরেজমিনে ঘুরে দেখেন।

ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে বলে দিন দু'য়েক আগে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়। রাজ্যে এক মাসে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় এক হাজার জন। কলকাতায় ডেঙ্গি আক্রান্ত সংখ্যা বাড়ছেই। ২২ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৯৪৬। ২৬ অগাস্ট রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার। দক্ষিণবঙ্গের ৫ জেলায় বেড়েছে ডেঙ্গি সংক্রমণ, বলছে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান।

স্বাস্থ্যমন্ত্রকে পাঠানো রাজ্যের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে যে তথ্য, তা হল- ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন প্রায় ৫ হাজার ৫০২ জন। প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়া আক্রান্ত ১ হাজার ৬২ জন। মঙ্গলবার স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:- 'শিঁকেয় স্বাস্থ্যবিধি', একাধিক রেস্তোরাঁ, হোটেলকে শোকজ 

সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, 'ডেঙ্গির সিজন চলে যায়নি। অক্টোবারের ১৫ তারিখ পর্যন্ত, নজর রাখা উচিত বলেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা দেখেছি, অগাস্ট সেপ্টেম্বরেই ফ্লো-টা বেশি থাকে। .. আমি কতগুলি নির্দেশ দিয়েছি, পর্যাপ্ট টেস্টিং কিট হাতে আছে।..সামান্য জ্বর হলে অবহেলা না করে, দুদিনের বেশি জ্বর থাকলে বা তাপমাত্রা বেশি থাকলে, যেনও বিনামূল্যে টেস্টিংগুলি করা হয়, এটা বলা হয়েছে। যে ১৪৮ জন চিহ্নিত হয়েছে, বা অসুস্থ আছে, তাঁদের পরিবারের লোকজকেও সাবধানে রাখা, ওই এলাকায় লার্ভা নষ্ট করার জন্য, লার্ভানাশকের ব্যবস্থা করা। যেখানে একটা পাড়াতে দুই-তিনজনের ডেঙ্গি হয়েছে, সেখানে ফগমেশিন ব্যবহার করতে হবে, খুবই লিমিটেড পরিমাণে।’

বাস ডিপোগুলিতে কোথাও জল জমে রয়েছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি ডিপো কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন তিনি। কোথাও জল জমে থাকলে তা দ্রুত পরিষ্কার করার কড়া নির্দেশ দেন পরিবহনমন্ত্রী। বাস ডিপো পরিদর্শনের পর অর্জুন সিং সরাসরি ইএসআই (ESI) হাসপাতালে যান। বর্ষাকালে ডেঙ্গির প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায়, হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। সাধারণ মানুষ ও রোগীরা যাতে কোনোভাবেই ডেঙ্গির কবলে না পড়েন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Advertisement

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget